ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবিধান মেনে নির্বাচন হলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে শফিকুর রহমান চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদগড়-ঈদগাঁও সড়কের ডাকাতি মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর উখিয়ায় পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক বরুড়ায় বাঁশঝাড়ে গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার

অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে যশোরর ৪ জন আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: অভিনব কায়দায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে যশোর থেকে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ৫৭টি সিমকার্ড এবং নগদ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়।

আটক চারজন হলেন মাগুরার শালিখা উপজেলার গোয়ালখালী গ্রামের তপন কুমারের ছেলে তাপস কুমার (১৯), মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নয়াকান্দি গ্রামের তাপস শিকদারের ছেলে তুষার শিকদার (২০), যশোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সাদিয়া ইসলাম সুইটি (২২) এবং যশোর সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার টিপু সুলতানের মেয়ে ইসরাত জাহান তৃপ্তি (২১)।
এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ভোরে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা নিয়মিত রাতের টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের বাবলাতলা মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে তাপস কুমার ও তুষার শিকদারকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, আরও কয়েকজনের সঙ্গে মিলে তারা শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মোহাম্মদ আলী মণ্ডলের বাসার তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে সাদিয়া ইসলাম সুইটি ও ইসরাত জাহান তৃপ্তিকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশ জানায়, আটককৃতদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০টি মোবাইল ফোন, অনলাইন ট্রানজেকশনে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির ৫৭টি সিমকার্ড এবং জুয়া পরিচালনার নগদ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা বিভিন্ন অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ও ভার্চুয়াল কারেন্সি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন ও জুয়া চালিয়ে আসছিলেন।

এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করার পর সোমবার বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সংবিধান মেনে নির্বাচন হলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে শফিকুর রহমান

অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে যশোরর ৪ জন আটক

আপডেট সময় : ০৭:২৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬