ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের ব্যবসায়ী হাবিবুরের ব্যাখ্যা সোনারগাঁয়ে বিভিন্ন অপরাধে ২৩ জন গ্রেপ্তার গাঁজা- ইয়াবা উদ্ধার টেকনাফে মাদক সেবন ও স্ত্রীকে মারধর, দুই রোহিঙ্গার কারাদণ্ড কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়নে যুক্ত হলো এসবিএসি ব্যাংক টেকনাফে বিজিবির অভিযানে ৩ সশস্ত্র ডাকাত আটক অস্ত্র-গুলি ও ইজিবাইক জব্দ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সঙ্গে (বিএনএফ) চেয়ারম্যান খোন্দকার মোরতাজুল করিম বাদরু একান্ত সাক্ষাৎ সিদ্ধিরগঞ্জে মাদক-কিশোর গ্যাংসহ অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৬ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক

টেকনাফে বিজিবির অভিযানে ৩ সশস্ত্র ডাকাত আটক অস্ত্র-গুলি ও ইজিবাইক জব্দ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান.স্টাফ রিপোর্টার কক্সবাজার:কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিন সশস্ত্র ডাকাতকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, সাত রাউন্ড গুলি, চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল, মোবাইল ফোন ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন সীবিচ বিওপির দায়িত্বপূর্ণ টেকনাফ মেইন বিচ এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন—টেকনাফের গোদারবিল এলাকার আল আমিন (১৯), মহেশখালীয়াপাড়ার নুরুল আবছার (২৬) এবং গোদারবিল এলাকার রবিউল হাসান (২১)।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি সশস্ত্র ডাকাত দল টেকনাফ মেইন বিচ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে রাত ২টার দিকে বিজিবির একটি আভিযানিক দল এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

ভোর আনুমানিক ৩টা ১৫ মিনিটে একটি ইজিবাইকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দ্রুতগতিতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে শিশু পার্ক এলাকায় যেতে দেখে বিজিবি। থামার সংকেত দেওয়া হলেও তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করেন। একপর্যায়ে চাইনিজ কুড়ালসহ একজনকে আটক করা হয়। পরবর্তী প্রায় দুই ঘণ্টার অভিযানে আরও দুজনকে আটক করা সম্ভব হয়। এ সময় আরও দুজন পালিয়ে যায়।

পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ইজিবাইকের তলদেশে অস্ত্র লুকিয়ে রাখার তথ্য পাওয়া যায়। তল্লাশি চালিয়ে বিশেষভাবে তৈরি একটি বক্স থেকে একটি ওয়ান শুটার গান, সাত রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল সদৃশ খেলনা উদ্ধার করা হয়।

আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জব্দ করা অস্ত্র, গোলাবারুদ, ইজিবাইক ও অন্যান্য মালামালসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি ডাকাতি, অস্ত্র ও মাদক চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন

টেকনাফে বিজিবির অভিযানে ৩ সশস্ত্র ডাকাত আটক অস্ত্র-গুলি ও ইজিবাইক জব্দ

আপডেট সময় : ০৩:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬