ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের ব্যবসায়ী হাবিবুরের ব্যাখ্যা সোনারগাঁয়ে বিভিন্ন অপরাধে ২৩ জন গ্রেপ্তার গাঁজা- ইয়াবা উদ্ধার টেকনাফে মাদক সেবন ও স্ত্রীকে মারধর, দুই রোহিঙ্গার কারাদণ্ড কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়নে যুক্ত হলো এসবিএসি ব্যাংক টেকনাফে বিজিবির অভিযানে ৩ সশস্ত্র ডাকাত আটক অস্ত্র-গুলি ও ইজিবাইক জব্দ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সঙ্গে (বিএনএফ) চেয়ারম্যান খোন্দকার মোরতাজুল করিম বাদরু একান্ত সাক্ষাৎ সিদ্ধিরগঞ্জে মাদক-কিশোর গ্যাংসহ অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৬ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক

টেকনাফে মাদক সেবন ও স্ত্রীকে মারধর, দুই রোহিঙ্গার কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে দুই রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এর মধ্যে একজন মাদক সেবনের পাশাপাশি স্ত্রীকে মারধর করার অভিযোগে আটক হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ডি/১ ব্লকে অভিযান চালিয়ে মো. কাসিম (২৯) নামের এক রোহিঙ্গাকে আটক করে ১৬ এপিবিএনের সদস্যরা। পুলিশ জানায়, মাদক সেবনরত অবস্থায় স্ত্রীকে মারধর করে আহত করার অভিযোগে তাকে আটক করা হয়।

পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় কাসিমকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত কাসিমকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, একই দিন সকাল ১০টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের এ/১ ব্লকের একটি বসতঘরে অভিযান চালায় ১৬ এপিবিএনের উনচিপ্রাং ক্যাম্পের একটি দল। এ সময় মাদক সেবনরত অবস্থায় ইব্রাহিম (৩৭) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়।

এ সময় তার হেফাজত থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়। পরে তাকে ক্যাম্প-২২-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাকে দোষী সাব্যস্ত করেন।

ভ্রাম্যমাণ আদালত ইব্রাহিমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে উদ্ধার করা মাদক সেবনের সরঞ্জামগুলো সিআইসির নির্দেশে উপস্থিত লোকজনের সামনে ধ্বংস করা হয়। পরে সাজাপ্রাপ্ত ইব্রাহিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এপিবিএনের স্কটে টেকনাফ মডেল থানায় পাঠানো হয়।

১৬ এপিবিএন সূত্র জানায়, ক্যাম্প এলাকায় মাদক সেবন, মাদকসংক্রান্ত অপরাধ ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন

টেকনাফে মাদক সেবন ও স্ত্রীকে মারধর, দুই রোহিঙ্গার কারাদণ্ড

আপডেট সময় : ০৩:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬