ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জে জামায়াত নেতার ছেলেকে ছুরিকাঘাত পূর্বাচলে ২৫ কোটি টাকার কাঁচাবাজার জনশূন্য, প্রশ্ন উঠছে নির্মাণের যৌক্তিকতা গার্মেন্টস শ্রমিকদের মজুরি দাবিতে জিএম কাদেরের সমর্থন ফরিদপুরের সালথায় জমির সীমানায় সংঘর্ষ, ১০ জন আহত গাজীপুরে মহাসড়কে হামলা ও কারখানায় ভাঙচুরের ঘটনা সাংবাদিকদের গ্রেপ্তারের জন্য আদালতের অনুমতির প্রস্তাব যশোর কেশবপুরে স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০, অভিভাবকের জিম্মায় ১৫ কিশোর, ১০ পিস ইয়াবা উদ্ধার, আদালতে সোপর্দ ৫ জন বরুড়ায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে পিআইবির কর্মশালা শেষ মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিংয়ে প্রশিক্ষণ; সনদ পেলেন ৩৫ সাংবাদিক

মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান ডেপুটি স্পিকারের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মানবাধিকার লঙ্ঘনকারীরা যাতে ভুক্তভোগী সাজার চেষ্টা না করে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিগত সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে একটি গ্রহণযোগ্য চিত্র তুলে ধরার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কাজ করতে হবে।

বুধবার (৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নবগঠিত পার্লামেন্টারি ককাস অন হিউম্যান রাইটস অ্যান্ড পিসের (মানবাধিকার ও শান্তি বিষয়ক সংসদীয় ককাস) প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে ককাসের সভাপতি ফাহিমা নাসরিন এমপির সভাপতিত্বে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ডেপুটি স্পিকার বলেন, যারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং যারা এর ভুক্তভোগী, তাদের শনাক্ত করে একটি গ্রহণযোগ্য চিত্র তুলে ধরতে হবে।

তিনি নির্বাহী বিভাগকে নিরপেক্ষভাবে কাজ করে ককাসের কার্যক্রম ত্বরান্বিত করার আহ্বান জানান। বাংলাদেশে এ ধরনের সংসদীয় ককাস গঠিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ককাসটিকে কার্যকর কমিটি হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বৈঠকে ককাসের কর্মপরিধি সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা ও গবেষণাকর্মে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে জামায়াত নেতার ছেলেকে ছুরিকাঘাত

মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান ডেপুটি স্পিকারের

আপডেট সময় : ০৬:৪৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬