ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জে জামায়াত নেতার ছেলেকে ছুরিকাঘাত পূর্বাচলে ২৫ কোটি টাকার কাঁচাবাজার জনশূন্য, প্রশ্ন উঠছে নির্মাণের যৌক্তিকতা গার্মেন্টস শ্রমিকদের মজুরি দাবিতে জিএম কাদেরের সমর্থন ফরিদপুরের সালথায় জমির সীমানায় সংঘর্ষ, ১০ জন আহত গাজীপুরে মহাসড়কে হামলা ও কারখানায় ভাঙচুরের ঘটনা সাংবাদিকদের গ্রেপ্তারের জন্য আদালতের অনুমতির প্রস্তাব যশোর কেশবপুরে স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০, অভিভাবকের জিম্মায় ১৫ কিশোর, ১০ পিস ইয়াবা উদ্ধার, আদালতে সোপর্দ ৫ জন বরুড়ায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে পিআইবির কর্মশালা শেষ মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিংয়ে প্রশিক্ষণ; সনদ পেলেন ৩৫ সাংবাদিক

শিক্ষার্থীদের জন্য বঙ্গভবন পরিদর্শনের সুযোগ ঘোষণা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দেশের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এবার বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে। রাষ্ট্রপতির কার্যালয় শিক্ষার্থীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে এ উদ্যোগ নিয়েছে। এ জন্য ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

সম্প্রতি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নীতিমালাটি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। নীতিমালায় উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের জন্য মোট দেড় ঘণ্টা সময় বরাদ্দ থাকবে। নির্ধারিত দিনে সকাল ১০টায় শিক্ষার্থীরা বঙ্গভবনে প্রবেশ করবে।

শিক্ষার্থীরা প্রথমে তোশাখানা জাদুঘর পরিদর্শন করবে, যেখানে বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রম নিয়ে নির্মিত একটি ভিডিও দেখানো হবে। এরপর মূল ভবনের সামনে ছবি তোলা, ঐতিহাসিক এয়ার রেইড শেল্টার ও হরিণপার্ক ঘুরে দেখার মাধ্যমে পরিদর্শন শেষ হবে। তবে নিরাপত্তা বা বিশেষ রাষ্ট্রীয় প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

নীতিমালায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৩০ জন ও সর্বাধিক ৪০ জন শিক্ষার্থী পরিদর্শনে যেতে পারবে। তাদের সঙ্গে তিন থেকে চারজন শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি থাকতে পারবেন। শিক্ষার্থীদের নির্ধারিত পোশাক পরে যেতে হবে।

নিরাপত্তার কারণে বঙ্গভবনের ভেতরে শিক্ষার্থী ও শিক্ষকরা মোবাইল ফোন, ক্যামেরা, স্মার্টঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্র এবং ব্যাগ নিতে পারবেন না। শিক্ষার্থীদের বহনকারী যানবাহনও বঙ্গভবনের ভেতরে প্রবেশ করতে পারবে না। নির্ধারিত স্থানে গাড়ি রেখে শিক্ষার্থীদের হেঁটে ভেতরে প্রবেশ করতে হবে।

পরিদর্শনের স্মৃতি হিসেবে বঙ্গভবন কর্তৃপক্ষ নির্ধারিত ছবি শিক্ষা প্রতিষ্ঠানকে সরবরাহ করবে। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে একটি পেনড্রাইভ নিয়ে যেতে বলা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে জামায়াত নেতার ছেলেকে ছুরিকাঘাত

শিক্ষার্থীদের জন্য বঙ্গভবন পরিদর্শনের সুযোগ ঘোষণা

আপডেট সময় : ০৭:৪৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬