ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ চিকিৎসক পরিবারের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কিডস ফেস্টিভ্যাল আয়োজন চট্টগ্রামে বিমানবন্দরে ১ হাজার ৩০০ পিস গৌরী ক্রিম জব্দ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতি পুনরায় আঁকা হলো ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই, মন্তব্য নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রাড্ডা ক্লিনিক মামলার আসামি বিএনপির মিছিলে, এমপির অভিযোগ প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী এক পরিবারের তিন সদস্যের নেতৃত্বের নজির নিয়ে বাকৃবি উপাচার্যের বক্তব্য ৭ নভেম্বরের শিক্ষা: ভোগে নয়, ত্যাগেই আস্থার রাজনীতি

ইরানের কেশম দ্বীপে নতুন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:০২ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কেশম দ্বীপে নতুন সামরিক হামলার কথা স্বীকার করেছেন। স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) তিনি জানান, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে সীমিত পরিসরে এ হামলা চালানো হয়েছে।

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা ছোটখাটো হামলা চালাই। তারা একটি ছোট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল। আমরা সেটি পাঁচ থেকে ১৫ মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছি।’

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে সেটি ধ্বংস করেছে।

মার্কিন মধ্যপ্রাচ্যবিষয়ক সামরিক কমান্ড সেন্টকম জানিয়েছে, পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে। তারা হামলার খবর সম্পর্কে অবগত, তবে বিস্তারিত মন্তব্য করেনি।

শুক্রবার রাতে সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দিতে ২ কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এটি ট্রাম্পের প্রশাসনের জন্য নির্বাচনের পর প্রথম হামলা। তিনি ইরানকে যুদ্ধের হুমকি দিয়েছেন এবং একই সঙ্গে যুদ্ধের অবসান কাছাকাছি বলেও ইঙ্গিত করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ

ইরানের কেশম দ্বীপে নতুন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প

আপডেট সময় : ১১:৪০:০২ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬