ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা: একটি পর্যালোচনা টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় তিন মরদেহ উদ্ধার, সেনাসদস্য হত্যায় বিক্ষোভ জামায়াতের দ্বীন আমাদের দ্বীন নয়: বাবুনগরী চীনের বাধায় সফটব্যাংকের ৫৪০ কোটি ডলারের অধিগ্রহণ আটকে গেল ঢাকা মহানগরী উত্তরের নতুন আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন চুয়াডাঙ্গায় দেয়ালে স্লোগান লেখার অভিযোগে ছাত্রীদের লিখিত বক্তব্য গ্রহণ শেখ মুজিব রাষ্ট্রদ্রোহিতার মামলার ভয়ে স্বাধীনতার ঘোষণা দেননি: ছাত্রদল নেতা আউয়াল বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না: নুরুল হক নুর বিদ্যুৎমন্ত্রী টুকুর মন্তব্য: আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো কালি, দেয়ালে পোস্টার

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ইরান যুদ্ধের অনিশ্চয়তা অব্যাহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। বুধবার বড় দরপতনের পর বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সকাল ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৮ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৯৫ ডলার ৪০ সেন্টে দাঁড়িয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১১ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ৮৮ ডলার ২৩ সেন্ট হয়েছে।

মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আসতে শুরু করলে বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন ঘটে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পর যুদ্ধের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। এ সংঘাতের সম্ভাব্য প্রভাব এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি জ্বালানি তেলের বাজারে অনিশ্চয়তা সৃষ্টি করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা: একটি পর্যালোচনা

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ইরান যুদ্ধের অনিশ্চয়তা অব্যাহত

আপডেট সময় : ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬