ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ চিকিৎসক পরিবারের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কিডস ফেস্টিভ্যাল আয়োজন চট্টগ্রামে বিমানবন্দরে ১ হাজার ৩০০ পিস গৌরী ক্রিম জব্দ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতি পুনরায় আঁকা হলো ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই, মন্তব্য নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রাড্ডা ক্লিনিক মামলার আসামি বিএনপির মিছিলে, এমপির অভিযোগ প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী এক পরিবারের তিন সদস্যের নেতৃত্বের নজির নিয়ে বাকৃবি উপাচার্যের বক্তব্য ৭ নভেম্বরের শিক্ষা: ভোগে নয়, ত্যাগেই আস্থার রাজনীতি

জিয়াউর রহমান স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন: ভূমিমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন। তিনি শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে, তিনি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। ভূমিমন্ত্রী বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখনোই স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রক্ষমতায় আসেননি এবং তিনি দেশের ও মানুষের কল্যাণে কাজ করেছেন।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে জিয়াউর রহমানের ভূমিকা ছিল অগ্রণী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি বহু পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং তার অবদান ছিল সর্বোচ্চ পর্যায়ের।

মো. মিজানুর রহমান মিনু উল্লেখ করেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমানে দেশের মানুষের কল্যাণ ও অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।

উল্লেখ্য, ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে জেলা প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ

জিয়াউর রহমান স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন: ভূমিমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬