ঢাকা ১১:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গল্লামারীতে হাতিরঝিলের আদলে নির্মিত সেতুর কাজ চলছে, উদ্বোধন কবে হবে জানালেন প্রকৌশলী নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) বরুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ভেদাভেদ ভুলে জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বরুড়ায় পুলিশের অভিযানে ২১ জন গ্রেপ্তার, সাবেক ছাত্রলীগ সম্পাদকসহ আদালতে ১১ জন দীপাবলি ও শ্যামা পূজায় আলোর সাজে খুলনা রুশ বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় সমাবেশ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ নভেম্বর ২০২৬ ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ চিকিৎসক পরিবারের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কিডস ফেস্টিভ্যাল আয়োজন

দীপাবলি ও শ্যামা পূজায় আলোর সাজে খুলনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব দীপাবলি ও শ্যামা কালী পূজা উপলক্ষে খুলনা শহর উৎসব মুখর সাজে সেজে উঠেছে। এই উৎসব দুর্গাপূজার পরের অমাবস্যা তিথিতে উদযাপিত হয়। আলোর রোশনাই এবং ভক্তির মেলবন্ধনে একসাথে এই দুইটি উৎসব পালন করা হয়, ফলে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, মন্দির ও মন্ডপগুলো আলোর মালায় সজ্জিত হয়েছে।

পুরাণ মতে, দেবী কালীর আবির্ভাব ঘটে জগতের যাবতীয় অন্ধকার, অন্যায় ও অশুভ শক্তিকে দূর করতে। মণ্ডপগুলোতে গভীর রাতে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মায়ের পূজা ও অঞ্জলি প্রদান করা হয়। ভক্তরা মায়ের চরণে করজোড়ে প্রার্থনা করেন, যাতে পৃথিবী থেকে হিংসা, দ্বেষ ও সব রকমের অকল্যাণ দূর হয়ে শান্তি ও সম্প্রীতি বিরাজ করে।

সরেজমিনে দেখা গেছে, খুলনায় দীপাবলি ও শ্রীশ্রী শ্যামা কালী পূজা উদযাপন হচ্ছে আলোকসজ্জা, প্রদীপ প্রজ্বলন এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের প্রার্থনা নিয়ে খুলনাবাসী আনন্দঘন পরিবেশে এই উৎসব উপভোগ করছেন। সন্ধ্যা নামার সাথে সাথেই খুলনা মহানগরী রূপ নেয় এক মায়াবী আলোর নগরীতে।

সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলো তাদের ঘরবাড়ির আঙিনা, ছাদ ও দুয়ার সাজিয়ে তুলেছে মাটির প্রদীপ, মোমবাতি এবং আধুনিক রঙিন মরিচবাতিতে। স্থানীয় মণ্ডপগুলোতে চোখধাঁধানো আলোকসজ্জা করা হয়েছে। বিশেষ করে নগরীর কালীবাড়ি মন্দির, ঐতিহ্যবাহী আর্য্য ধর্মসভা মন্দির, উমানন্দ শিব মন্দির, শিববাড়ি কালী মন্দির, কয়লাঘাট কালী মন্দির, রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির, শীতলা বাড়ি মন্দিরসহ বিভিন্ন স্থানে বড় আয়োজনে শ্যামা কালী পূজার আয়োজন করা হয়েছে।

এছাড়া, সিটি ব্যাংকের গলিতে সংঘ মিত্র, প্রেস ক্লাবের গলিতে অগ্রণী বয়েজ ক্লাব, সাহেবের করবখানা সংলগ্ন সূর্য তরুণ, বেনী বাবু রোডে এশিয়া শ্যামা সংঘ, দোলখেলায় সোনার বাংলা যুব গোষ্ঠীসহ নগরীর বিভিন্ন মন্দির ও মন্ডপে শ্যামা কালী পূজার আয়োজন করা হয়েছে। এবছর খুলনা জেলায় ২ হাজারের বেশি মন্দির ও মন্ডপে শ্যামা কালী পূজার আয়োজন করা হয়েছে।

এভাবে, দীপাবলি ও শ্যামা কালী পূজা উপলক্ষে খুলনায় এক ভিন্ন রূপে উৎসবের আমেজ বিরাজ করছে। ধর্মীয় এই উৎসবের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা একত্রিত হয়ে নিজেদের বিশ্বাস ও সংস্কৃতিকে উদযাপন করছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গল্লামারীতে হাতিরঝিলের আদলে নির্মিত সেতুর কাজ চলছে, উদ্বোধন কবে হবে জানালেন প্রকৌশলী

দীপাবলি ও শ্যামা পূজায় আলোর সাজে খুলনা

আপডেট সময় : ১০:৩৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬