ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গল্লামারীতে হাতিরঝিলের আদলে নির্মিত সেতুর কাজ চলছে, উদ্বোধন কবে হবে জানালেন প্রকৌশলী নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) বরুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ভেদাভেদ ভুলে জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বরুড়ায় পুলিশের অভিযানে ২১ জন গ্রেপ্তার, সাবেক ছাত্রলীগ সম্পাদকসহ আদালতে ১১ জন দীপাবলি ও শ্যামা পূজায় আলোর সাজে খুলনা রুশ বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় সমাবেশ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ নভেম্বর ২০২৬ ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ চিকিৎসক পরিবারের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কিডস ফেস্টিভ্যাল আয়োজন

বরুড়ায় পুলিশের অভিযানে ২১ জন গ্রেপ্তার, সাবেক ছাত্রলীগ সম্পাদকসহ আদালতে ১১ জন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম: কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে এক দিনে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ ১১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

অপর ১০ জন কিশোরকে যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বরুড়া থানা-পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, আদালতে পাঠানো ১১ জনের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন, চুরি মামলায় একজন এবং নারী ও শিশু অপহরণ মামলায় একজন রয়েছেন।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার পাঁচজন হলেন আনিছুর রহমান মিলন (৩৬), নাজমুল হোসেন (৪১), আবদুল্লাহ আল নোমান (২৮), গোফরান হোসেন (২৮) ও মো. আক্তার হোসেন (৪২)।
তাঁদের মধ্যে আনিছুর রহমান মিলন আদ্রা ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি, নাজমুল হোসেন বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, গোফরান হোসেন খোশবাস উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং মো. আক্তার হোসেন খোশবাস দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।

এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিরা হলেন ইউনুছ মিয়া, কামাল হোসেন (৩৪), মেহেদী, মিজানুর রহমান ও গোফরান হোসেন (২৮)। চুরি মামলায় হাবিবুল্লাহ (৩৮) এবং নারী ও শিশু অপহরণ মামলায় মহিন (২১) গ্রেপ্তার হয়েছেন।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পরে ১০ কিশোরকে যাচাই-বাছাই শেষে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয় এবং বাকি ১১ জনকে আদালতে সোপর্দ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গল্লামারীতে হাতিরঝিলের আদলে নির্মিত সেতুর কাজ চলছে, উদ্বোধন কবে হবে জানালেন প্রকৌশলী

বরুড়ায় পুলিশের অভিযানে ২১ জন গ্রেপ্তার, সাবেক ছাত্রলীগ সম্পাদকসহ আদালতে ১১ জন

আপডেট সময় : ১০:৪৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬