নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ (Hajj Conference & Exhibition)।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলন ও প্রদশর্নীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী উপস্থিত ছিলেন বলে ঢাকায় প্রাপ্ত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্মার্ট সমাধান এবং হাজিদের সেবার মানোন্নয়নে এবারের প্রদর্শনীতে ৩২৫টিরও বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
এদিকে, আজ সোমবার সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এ লক্ষ্যে দুই দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ।
এ চুক্তির মাধ্যমে আগামী হজের সার্বিক ব্যবস্থাপনা ও দুই দেশের সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হবে।
প্রতিনিধির নাম 























