ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেটা সেন্টার নির্মাণে বাধা বাড়ছে, চাপে ইলন মাস্কের এআই পরিকল্পনা তাবলিগের মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেলের হাইকোর্টে জামিন হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর: এরদোয়ানের সঙ্গে বৈঠক ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব কঠিন: জ্বালানিমন্ত্রী শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় অভিযানের তথ্য জানালেন রাশেদ খান শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতারের আলটিমেটাম রাজশাহীর বাঘায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেলের হাইকোর্টে জামিন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে ও প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ কর্মকর্তা শওকত আজিজ রাসেল ছয় মাসের জামিন পেয়েছেন। পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর হাইকোর্ট থেকে এ জামিন পেলেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের একক হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

আদালতে রাসেলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এর আগে গত ১ নভেম্বর রাজউক পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন।

এর আগে গত ১৩ অক্টোবর একই আদালত রাসেলসহ আটজনকে ৭ বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডেটা সেন্টার নির্মাণে বাধা বাড়ছে, চাপে ইলন মাস্কের এআই পরিকল্পনা

পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেলের হাইকোর্টে জামিন

আপডেট সময় : ১১:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬