ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় ১০ কেজি চাল বিক্রির উদ্যোগ ইসি সার্ভারে ৩৫ হাজার জাতীয় পরিচয়পত্র লক, নাগরিকদের ভোগান্তি তিন কোম্পানির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ কিশোরগঞ্জের ডাকাত হযরত আলী গ্রেপ্তার, ১৭ মামলার আসামি সোহেল রহমানের নতুন সিনেমা ‘হাওয়ার গাড়ি’ মুক্তির প্রস্তুতি নাহিদ ইসলামের প্রশ্ন: এমপির বাড়িতে আগুন লাগানোর পরও আইনশৃঙ্খলার অবনতি হয়নি? ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার হামলার দাবি, কিয়েভে আবাসিক ভবনে আঘাত হামে মৃত্যু ১ হাজার ৩০০ ছাড়িয়েছে সেমিফাইনালে পাকিস্তানকে নিয়ে সতর্ক জামাল বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

রাজশাহীতে বিচারকপুত্র হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

রাজশাহীতে বিচারকপুত্র হত্যার দায়ে — রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যার দায়ে লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পৃথক তিনটি ধারায় আরও ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ নভেম্বর নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের তৎকালীন বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় হামলা চালান লিমন। এ সময় তাঁর ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান সুমন নিহত হয়। ছুরিকাঘাতে আহত হন বিচারকের স্ত্রীও।

ঘটনার পর পুলিশ লিমন মিয়াকে আটক করে। আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৪ নভেম্বর রাজপাড়া থানায় বিচারক আবদুর রহমান নিজে বাদী হয়ে লিমন মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর পুলিশ তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

মামলার বিচার চলাকালে বাদী ও তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানসহ মোট ২৮ জন সাক্ষ্য দেন। পরে যুক্তিতর্ক শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এ ঘটনা আইন ও বিচার বিভাগের ওপর হুমকিস্বরূপ। এর আগে এ ধরনের ঘটনা কোথাও ঘটেনি।

তিনি আরও জানান, বিচারকের স্ত্রীর কাছ থেকে টাকা ধার নিয়ে তা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন অর রশিদ জানিয়েছেন, তাঁরা রায়ের বিরুদ্ধে আপিল করবেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় ১০ কেজি চাল বিক্রির উদ্যোগ

রাজশাহীতে বিচারকপুত্র হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০২:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬