ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হলেন মওরিসিও পচেত্তিনো বিরলে নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’ টেকনাফের শাহপরীর দ্বীপমুখী সড়ক: প্রকৃতির অপরূপ আয়োজন কিশোর গ্যাং ও মাদক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামি বক্তা আব্দুল হাই উত্তরা এলাকায় নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নেতা মিরাজ গ্রেফতার হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের নৌবাহিনীর দিনাজপুরে সীমান্তে মাদক কারবারি আটক সোনার দাম কমলো ১০ হাজার টাকা, নতুন দাম কার্যকর আজ থেকে হামজাকে নিয়ে চিন্তিত নন পাকিস্তান গোলরক্ষক ইউসুফ বাট পুরান ঢাকায় পৈতৃক বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

দুমকিতে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দুমকিতে আমনের বাম্পার ফলনের — পটুয়াখালীর দুমকিতে চলতি মৌসুমে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের প্রকোপ কম থাকায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। মাঠজুড়ে পাকা ধানের সমারোহে ভালো ফলনের আশায় স্বস্তি ফিরেছে কৃষকের মুখে।

উপজেলার মুরাদিয়া, লেবুখালী, পাঙ্গাশিয়া ও আঙ্গারিয়া ইউনিয়নের বিস্তীর্ণ মাঠে এখন দুলছে পাকা ধানের শীষ। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে শুরু হবে ধান কাটা। এ উপলক্ষে ধান কাটা, মাড়াই ও শুকানোর প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা। উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় এবার ভালো লাভের প্রত্যাশাও করছেন তাঁরা।

স্থানীয় কৃষক আবদুল মজিদ হাওলাদার বলেন, এবার ঝড়-বন্যা হয়নি, রোগবালাইও ছিল কম। তাই প্রতি বিঘায় আগের চেয়ে বেশি ধান পাওয়ার আশা করছেন তারা। বাজারদর ভালো থাকলে ঋণ পরিশোধ করাও সহজ হবে।

আরেক কৃষক সৈয়দ জিয়াউল হাসান বলেন, এই ফসলের ওপরই তাদের সংসারের ভরসা। ফলন ভালো হওয়ায় এবার লাভের আশা করছেন তিনি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে দুমকিতে ৬ হাজার ৬০১ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। হেক্টরপ্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ দশমিক ৫ টন। তবে অনুকূল আবহাওয়ার কারণে অধিকাংশ জমিতে হেক্টরপ্রতি প্রায় ৫ টন ধান উৎপাদন হতে পারে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, পুরো মৌসুমে মাঠপর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে। সময়মতো সার প্রয়োগ ও রোগবালাই নিয়ন্ত্রণের ফলে এবার ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

কৃষকেরা জানান, এবার ধান কাটার শ্রমিকের মজুরি কিছুটা বেড়েছে। তবে ফলন ভালো হওয়ায় বাড়তি ব্যয় পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে তাদের প্রত্যাশা। ইতোমধ্যে কেউ কেউ পরবর্তী মৌসুমের জন্য বীজ সংরক্ষণ ও জমি প্রস্তুতির কাজও শুরু করেছেন।

দুমকির মাঠজুড়ে পাকা ধানের সমারোহ এবার কৃষকের ঘরে নতুন স্বপ্ন দেখাচ্ছে। এখন তাদের অপেক্ষা নির্বিঘ্নে ফসল ঘরে তোলার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হলেন মওরিসিও পচেত্তিনো

দুমকিতে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

আপডেট সময় : ১২:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬