ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার বোলার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার খাট ভাঙার পেছনের গল্প শেয়ার করলেন পরিচালক সূরজ বরজাতিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: স্বামী-স্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী সাবেক উপদেষ্টা সাখাওয়াতের মন্তব্য: অন্তর্র্বতী সরকারের সীমাবদ্ধতা ও সংস্কারের প্রয়োজনীয়তা ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের আগুন ধরানো চট্টগ্রামের অ্যাডভোকেট কামাল উদ্দিন আদালতের নির্দেশে মুক্তি পেলেন বিএনপি কর্মীরাই আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে সক্ষম: মীর হেলাল ঠাকুরগাঁও কালেক্টরেট স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান

জিডিপির প্রবৃদ্ধি নিয়ে তথ্য-উপাত্তের কারসাজি: ড. তিতুমীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জিডিপির প্রবৃদ্ধি নিয়ে তথ্য — আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ০.৮ থেকে ১.১৩ শতাংশ পর্যন্ত বেশি দেখানো হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান ভবনে জিডিপির হিসাবের ওপর ফরেনসিক অডিট প্রতিবেদনের খসড়া নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য তুলে ধরেন।

ড. তিতুমীর বলেন, বিগত সরকার পরিসংখ্যানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে উন্নয়নের অতিরঞ্জিত চিত্র তুলে ধরেছিল। ফরেনসিক অডিটের মাধ্যমে অর্থনীতির সাতটি খাতে অতিমূল্যায়নের প্রমাণ পাওয়া গেছে। তিনি উল্লেখ করেন, এই ধরনের তথ্য-উপাত্তের কারসাজি জাতীয় প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রচেষ্টার অংশ ছিল, যা আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় ফরেনসিক অডিটের উদ্যোগ নেয়। এই গবেষণার কাজে তিনি বা সরকারের সংশ্লিষ্ট কেউ যুক্ত ছিলেন না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণাপদ্ধতি অনুসরণ করে দুজন গবেষক প্রতিবেদনটির খসড়া তৈরি করেন। পরে বিভিন্ন মত ও পথের অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ ও গবেষকদের অংশগ্রহণে তা পর্যালোচনা করা হয়।

ফরেনসিক অডিটের ফলাফল তুলে ধরে ড. তিতুমীর বলেন, ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে জিডিপির হিসাবে বিভিন্ন অসংগতি পাওয়া গেছে। শিল্প খাতের ২২টি উপখাত পর্যালোচনা করে সাতটি খাতে তথ্য-উপাত্ত অতিমূল্যায়নের প্রমাণ মিলেছে। বিবিএসের নিজস্ব জরিপ ও নির্ভরযোগ্য তথ্যের ক্ষেত্রে এমন প্রবণতা পাওয়া যায়নি, বরং দ্বিতীয় পর্যায়ের তথ্য ও প্রশাসনিক উপাত্তের ওপর নির্ভরশীল ক্ষেত্রগুলোতে তথ্য বাড়িয়ে দেখানোর প্রবণতা ছিল।

তিনি উদাহরণ দিয়ে বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যের ক্ষেত্রে আইবাস চালুর আগে অসংগতি ছিল। সিমেন্ট উৎপাদনের পরিসংখ্যানের সঙ্গে সংশ্লিষ্ট খাতের মূল্য সংযোজনের হিসাবেও সামঞ্জস্য পাওয়া যায়নি। পেট্রোলিয়াম খাতে উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দেখানোর পর হঠাৎ কমে যাওয়ার তথ্য পাওয়া গেছে। গবেষকেরা বিশ্লেষণের সময় কোভিড-১৯ মহামারির মতো বিশেষ পরিস্থিতির প্রভাবসহ অস্বাভাবিক তথ্য-উপাত্ত বাদ দিয়েছেন।

ড. তিতুমীর জানান, তৈরি পোশাক খাতে এ ধরনের অতিমূল্যায়নের প্রমাণ পাওয়া যায়নি। এ খাতের নির্ভরযোগ্য তথ্য থাকায় উৎপাদন বা মূল্য সংযোজনের হিসাবে কৃত্রিম গরমিল সহজেই শনাক্ত করা সম্ভব। যেসব খাতে স্বাধীনভাবে তথ্য যাচাইয়ের সুযোগ কম, সেসব ক্ষেত্রেই পরিকল্পিতভাবে তথ্যের কারসাজি করা হয়েছে।

রপ্তানি তথ্যের অসংগতি তুলে ধরে তিনি বলেন, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), কাস্টমস ও বাংলাদেশ ব্যাংকের তথ্যে পার্থক্য রয়েছে। এ কারণে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময়ই রপ্তানি হিসাবের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তথ্য ব্যবহারের সিদ্ধান্ত নেয়। সুপারিশের অপেক্ষা না করে ইতিমধ্যে তথ্য সংশোধন ও সঠিক তথ্য ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

ড. তিতুমীর সরকারের উদ্যোগের কথা জানিয়ে বলেন, তথ্য সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত করতে বিবিএস কম্পিউটার-অ্যাসিস্টেড পারসোনাল ইন্টারভিউয়িং (ক্যাপি) পদ্ধতি চালু করেছে। এতে জিও-কোডিং যুক্ত থাকায় তথ্য সংগ্রহকারীরা নির্ধারিত এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করছেন কি না, তা যাচাই করা সম্ভব হবে।

সেমিনারে বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসেন বক্তব্য দেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন। বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিআইডিএসের গবেষণা পরিচালক ড. অতনু রব্বানী। উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব ড. দিপংকর রায়। সূত্র: বাসস

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার বোলার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

জিডিপির প্রবৃদ্ধি নিয়ে তথ্য-উপাত্তের কারসাজি: ড. তিতুমীর

আপডেট সময় : ০৪:৩৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬