ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার বোলার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার খাট ভাঙার পেছনের গল্প শেয়ার করলেন পরিচালক সূরজ বরজাতিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: স্বামী-স্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী সাবেক উপদেষ্টা সাখাওয়াতের মন্তব্য: অন্তর্র্বতী সরকারের সীমাবদ্ধতা ও সংস্কারের প্রয়োজনীয়তা ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের আগুন ধরানো চট্টগ্রামের অ্যাডভোকেট কামাল উদ্দিন আদালতের নির্দেশে মুক্তি পেলেন বিএনপি কর্মীরাই আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে সক্ষম: মীর হেলাল ঠাকুরগাঁও কালেক্টরেট স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান

বিএনপি কর্মীরাই আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে সক্ষম: মীর হেলাল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিএনপি কর্মীরাই আওয়ামী লীগের — ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপি কর্মীরাই যথেষ্ট।’ তিনি শনিবার দুপুরে নগরীর লালখান বাজার ফুটওভার ব্রিজ উদ্বোধন উপলক্ষ্যে সিডিএ আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন।

মীর হেলাল বলেন, ‘রাজপথে বিশৃঙ্খলার হুমকি বিএনপিকে দিয়ে লাভ নেই। আমরা আন্দোলন, সংগ্রামের পথ পেরিয়েই সরকারে এসেছি। জনগণের সর্বোচ্চ ভোট পেয়ে সরকার গঠন করে বিএনপি সংসদে গিয়েছে। কাজেই বিএনপি জনগণের সরকার। জনগণই এই সরকারের বড় শক্তি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘৭১ ও ২৪-এর পরাজিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা তা হতে দেব না। আপনারা যা করতে চাইছেন, সেই কাজের ‘ভাইস চ্যান্সেলর’ অনেক কর্মী আছেন আমাদের দলে। তারা সবাই দলের পরীক্ষিত কর্মী। আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। সেই অগ্রযাত্রা থামানোর সাধ্য কারও নেই। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে। প্রকল্পের গতিও বেড়েছে। আমরা ক্ষমতায় এসেছি জনগণের কাঙ্ক্ষি উন্নয়ন ঘটানোর জন্য। আমরা জনগণের সেবক। তারা দেশটাকে যেমন দেখতে চেয়েছে, আমরা সেটি বাস্তবায়নে কাজ করছি। বর্তমান সরকারের প্রতিশ্রুতির চেয়ে কাজের বাস্তবায়নই বেশি।’

বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যেই উন্নয়ন-অগ্রযাত্রা শুরু করেছি, আমাদের সঙ্গে শামিল হোন। কিন্তু দেশবিরোধী কোনো চক্রান্তে, রাষ্ট্রবিরোধী কোনো চক্রান্তে যদি শামিল হন, তাহলে প্রশাসনের প্রয়োজন এই চট্টগ্রামে হবে না। দলীয় কর্মীরাই বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করবে। তারাই যথেষ্ট।’

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘নগরের লালখান বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণ দীর্ঘদিনের দাবি ছিল। এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে। অনেকে প্রাণ হারিয়েছেন। আমি নিজেও ব্রিজের দাবিতে মানববন্ধনে শামিল হয়েছিলাম। আমরা সিডিএর মাধ্যমে এই ফুটওভার ব্রিজটি দ্রুততার সঙ্গে করতে সক্ষম হয়েছি। আজ লালখান বাজারবাসীর আশাআকাঙ্ক্ষা পূরণ হয়েছে। বর্তমান সরকার এভাবেই জনগণের আশার প্রতিফলন ঘটাবে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার বোলার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

বিএনপি কর্মীরাই আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে সক্ষম: মীর হেলাল

আপডেট সময় : ০৬:০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬