ঢাকা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় ১৪০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ তৃতীয় এলএনজি টার্মিনালে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, যা বললেন প্রতিমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হলো জামায়াত থেকে বহিষ্কার হলেন ডা. ইসমাইল হোসেন চীনে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, বাংলাদেশিদের জন্য আবেদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে চলতি সপ্তাহেই জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন, অর্থমন্ত্রীর জবাব জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান চলতি বছর ২৯৫০.৫২ মিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার: অর্থমন্ত্রী পাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি বিএনপির এমপির

বিজয় ও শোকের আবহে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিজয় ও শোকের আবহকে সামনে রেখে ডিসেম্বরজুড়ে ধারাবাহিক কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় থাকার পরিকল্পনা নিয়েছে ক্ষমতাসীন বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এক বছর পূর্তি এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে মাসজুড়ে নানা কর্মসূচি পালন করবে দলটি। জনসভা, বিজয় র‌্যালি, পদযাত্রা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে শোকসভাও।

তবে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, আওয়ামী লীগের কর্মসূচির পাল্টা কর্মসূচি দেওয়ার প্রশ্নই আসে না। তবে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে থাকবেন।

দলীয় সূত্রে জানা গেছে, ডিসেম্বরের কর্মসূচি চূড়ান্ত করতে গত রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতা এবং সহযোগী সংগঠনের নেতাদের বৈঠক হয়। প্রায় দুই ঘণ্টার ওই বৈঠকে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে পৃথক কর্মসূচি তৈরির নির্দেশনা দেন তারেক রহমান। এসব কর্মসূচিতে বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলোকেও সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। কর্মসূচির কয়েকটিতে প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া নেতারা।

বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১ ডিসেম্বর থেকেই বিজয়ের মাসের কর্মসূচি শুরু করতে চায় দলটি। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে থাকবে বিশেষ আয়োজন। এছাড়া ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার এক বছর পূর্তি উপলক্ষ্যে একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে। অন্যদিকে ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শোকসভাসহ স্মরণমূলক কর্মসূচি পালন করা হবে। ফলে, ডিসেম্বরকে একই সঙ্গে বিজয় ও শোকের মাস হিসেবে দেখছে বিএনপি।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত‍্যুবার্ষীকি উপলক্ষ‍্যে নাগরিক সমাজের পক্ষ থেকে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে তার জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব ও জাতীয় জীবনে অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। স্মারকগ্রন্থের জন্য বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। ১৬ ডিসেম্বর আমাদের কর্মসূচি আছে। তবে আমরা বিজয় উদযাপন শুরু করি ১ ডিসেম্বর থেকেই। তাই কর্মসূচিও ১ তারিখ থেকে শুরু হবে। পাশাপাশি ডিসেম্বর মাসে আমাদের আরও দুটি বড় ইভেন্ট আছে। ২৫ ডিসেম্বর আমাদের প্রধানমন্ত্রী দেশে এসেছেন, আর ৩০ ডিসেম্বর আমাদের নেত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী। কাজেই ডিসেম্বর আমাদের জন্য দুটি দিক থেকে গুরুত্বপূর্ণ। একটি বিজয়ের মাস, অন্যটি শোকের মাস। আমরা বিজয় ও শোক- দুটিই পালন করব।

আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক সংগঠন নয়। এখন যারা টুকটাক ককটেল মারছে, তারা দুষ্কৃতকারী। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে রাষ্ট্রের আইন আছে।

বৈঠকে অংশ নেওয়া ঢাকা মহানগর বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, গত কয়েক দিন আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে ডিসেম্বরের কর্মসূচি নিয়ে একটি বৈঠক হয়। সেখানে অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে ডিসেম্বরের গুরুত্বপূর্ণ দিবসগুলো সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়।

ওই নেতা বলেন, দীর্ঘদিন পর দেশে একটি নির্বাচিত সরকার এসেছে। তাই আমরা পুরো বিজয়ের মাসটি জাঁকজমকভাবে পালন করতে চাই। বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর কিছু কর্মসূচিতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন। সেগুলো নিয়ে আলোচনা করতেই গতকাল আমরা প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম।

কর্মসূচির বিষয়ে তিনি বলেন, র‌্যালি, জনসভা, পদযাত্রা, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণের মতো জনসম্পৃক্ত আয়োজন থাকবে। এসব কর্মসূচির মাধ্যমে সরাসরি জনগণের কাছে যেতে চায় বিএনপি। প্রধানমন্ত্রীকে কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। তিনি কয়েকটি কর্মসূচিতে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।

অন্যদিকে আওয়ামী লীগের কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিএনপির আরেক নেতা। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাদের কর্মসূচির পাল্টা কর্মসূচি দেওয়ার প্রয়োজন দেখছে না বিএনপি। দলটি নিজেদের পূর্বনির্ধারিত কর্মসূচি নিয়েই মাঠে থাকবে।

বিএনপি সূত্র জানায়, ডিসেম্বরের কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অঙ্গ-সহযোগী সংগঠন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং পেশাজীবী সংগঠনগুলোকে সম্পৃক্ত করা হবে। বৈঠকে কর্মসূচির সার্বিক প্রস্তুতি ও সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে।

তারেক রহমানের সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী, হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, ইমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আখাউড়ায় ১৪০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

বিজয় ও শোকের আবহে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি

আপডেট সময় : ০৬:৫৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬