ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন দশম সাফ শিরোপা জিতে ইতিহাস গড়ল ভারত, পাকিস্তানকে হারাল ২-১ গোলে আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর, সাংবাদিককে হেনস্তা জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল টুঙ্গিপাড়া থানায় হামলা ও এমপির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা পেলুডা গাড়ির বাকেট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের স্বীকৃতি পেলেন গীতা রানী পাল টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও হাসিনার ছবি টাঙানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ খেলাধুলায় ইসলামের উৎসাহ ও শর্ত

বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্পের দ্বিতীয় সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।

সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান), মীর আহমাদ বিনকাসেম, মো. নাজিবুর রহমান, লুৎফুল্লাহেল মাজেদ এবং আন্না মিন্জ। সভার শুরুতে সভাপতি উপস্থিত সবাইকে স্বাগত জানান।

সভায় পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যা সংসদীয় কার্যক্রমকে আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ।

কমিটির সদস্যরা প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন, বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় সাধন এবং প্রকল্পের আওতাভুক্ত কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। সভায় ইউএনডিপির প্রস্তাবনা এবং সম্ভাব্যতা সমীক্ষার আলোকে সাউন্ড সিস্টেম প্রকল্পের দরপত্রে মনিটরের আকার ১০ থেকে ১৪ ইঞ্চি উল্লেখ থাকলেও তা কমপক্ষে ১৪ ইঞ্চি নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া, ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দরপত্র আহ্বান এবং তিন বছর মেয়াদে প্রকল্পের সব কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় একটি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্ল্যান প্রণয়নের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়।

উপকমিটির সদস্য হিসেবে লুৎফুল্লাহেল মাজেদ, মো. নাজিবুর রহমান ও আন্না মিন্জকে অন্তর্ভুক্ত করা হয়েছে। উপকমিটিকে প্রকল্পসংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন মূল কমিটির কাছে উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্পের দ্বিতীয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬