ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পেলেন জবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি, আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদ আমাজনের বিচ্ছিন্ন আদিবাসীদের খাবার চাওয়ার ঘটনা, উদ্বেগ বাড়ছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের উদ্বেগ: দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা চলছে চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার গোপালগঞ্জে এমপির বাড়িতে আগুন, আতঙ্কিত রোগীরা ক্লিনিক ত্যাগ করে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব জামায়াত এমপি নাজিবুরের প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান: গণতন্ত্রের পক্ষে একত্রিত হোন রাজধানীতে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার : প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

আইনজীবীদের ওপর হামলা ও নিপীড়নের ঘটনায় আসকের উদ্বেগ প্রকাশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আইনজীবীদের ওপর হামলা ও — দেশের বিভিন্ন স্থানে আইনজীবীদের ওপর হামলা, শারীরিক নির্যাতন ও হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলছে, আইনজীবীদের ওপর এ ধরনের হামলা তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা ও মর্যাদার লঙ্ঘনের পাশাপাশি পেশাগত স্বাধীনতা, বিচারপ্রক্রিয়ার স্বাভাবিক পরিবেশ এবং আইনের শাসনের জন্য গুরুতর হুমকি।

বুধবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসক এসব উদ্বেগের কথা জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে সাবেক মেয়র সাঈদ খোকনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলাম সোহাগকে কয়েকজন ব্যক্তি মারধর করেন। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, তাকে মাটিতে ফেলে একাধিক ব্যক্তি মারধর করছে। প্রতিবেদনে বলা হয়, হামলাকারীরা তাকে আওয়ামী লীগ-সমর্থক হিসেবে চিহ্নিত করে এ হামলা চালায়।

একই দিন জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও দলটির সংসদীয় দলের মুখপাত্র নজিবুর রহমান অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামকে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তার সহযোগীরা গাড়ি থেকে জোর করে নামিয়ে একটি কক্ষে আটকে রাখেন এবং রড দিয়ে মারধর করেন। এতে তাঁর হাত ভেঙে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তিনি।

এছাড়া সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে তার শিশুসন্তানের সামনে থেকে ধরে নিয়ে থানায় হস্তান্তরের ঘটনায়ও যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের সম্পৃক্ততার বিষয়টি গণমাধ্যমে উঠে এসেছে।

আসক বলেছে, আইনজীবীরা বিচারব্যবস্থার অপরিহার্য অংশ। বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রত্যেক ব্যক্তির আইনের আশ্রয় লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর ১০(ঙ) অনুচ্ছেদে তালিকাভুক্ত আইনজীবীদের অধিকার, বিশেষাধিকার ও স্বার্থ সংরক্ষণকে বাংলাদেশ বার কাউন্সিলের অন্যতম দায়িত্ব হিসেবে নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও আইনজীবীদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তার স্বীকৃতি রয়েছে।

১৯৯০ সালে গৃহীত জাতিসংঘের ‘বেসিক প্রিন্সিপলস অন দ্য রোল অব লইয়ার্স’-এর ১৬ ও ১৭ অনুচ্ছেদে আইনজীবীদের ভয়ভীতি, বাধা, হয়রানি ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ ছাড়া পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে। দায়িত্ব পালনের কারণে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়লে রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

এ নীতিমালার ১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, আইনজীবীদের তাদের মক্কেল বা মক্কেলের দাবি ও অবস্থানের সঙ্গে এক করে দেখা যাবে না। অর্থাৎ, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা অবস্থানের কারণে তার আইনজীবীকে আক্রমণ বা হয়রানি করা গ্রহণযোগ্য নয়।

এসব ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও কার্যকর তদন্তের দাবি জানিয়েছে আসক। একই সঙ্গে তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। আসকের মতে, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিচারব্যবস্থার প্রতি জনআস্থা বজায় রাখতে এসব ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পেলেন

আইনজীবীদের ওপর হামলা ও নিপীড়নের ঘটনায় আসকের উদ্বেগ প্রকাশ

আপডেট সময় : ০৭:১৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬