ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার কক্সবাজারে একদিনে সড়ক ও রেলপথে ৮ জনের প্রাণহানি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী উপহার দিল চবি ছাত্রদল বিচ্ছেদের পরও সুস্মিতাকে ‘প্রিয় বন্ধু’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক ত্বকী হত্যার বিচার ও মানবিকতার চেতনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দেখলে পুলিশে জানানোর আহ্বান পরিবেশমন্ত্রীর চট্টগ্রামে সাবেক এমপির বাড়িতে হামলা ও আগুন দেয়ার অভিযোগ ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃষ্টির পূর্বাভাস, শীতের আগমন কবে জানাল আবহাওয়া অফিস সন্ত্রাসীদের জন্য পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ, জামায়াতের নেতৃবৃন্দের পরিদর্শন

বিচ্ছেদের পরও সুস্মিতাকে ‘প্রিয় বন্ধু’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেনের ৫১তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তার প্রাক্তন প্রেমিক এবং আইপিএলের সাবেক চেয়ারম্যান লালিত মোদী। বিচ্ছেদের পরেও অভিনেত্রীর সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত তিনি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লালিত, সুস্মিতাকে নিজের ‘প্রিয় বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন।

১৯ নভেম্বর ছিল সুস্মিতার জন্মদিন। এ উপলক্ষে অভিনেত্রীর সঙ্গে তোলা একটি সাদা-কালো ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন লালিত। ছবিতে কালো পোশাকে হাসিমুখে দেখা যায় সুস্মিতাকে।

তার পাশে সাদা পোশাকে ছিলেন ললিত। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার প্রিয় বন্ধু সুস্মিতা সেনকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সব সময় হাসিখুশি থেকো।’
লালিতের এই শুভেচ্ছাবার্তা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

একসময় তাদের প্রেমের সম্পর্ক নিয়ে ব্যাপক চর্চা হলেও সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। তবে সাম্প্রতিক পোস্টে সুস্মিতার প্রতি লালিতের আন্তরিকতা আবারও নজর কেড়েছে।

২০২২ সালের জুলাইয়ে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন লালিত। মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটানোর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সুস্মিতাকে নিজের ‘বেটার হাফ’ বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। এরপর তাদের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

পরে লালিত স্পষ্ট করেন, তারা সম্পর্কে থাকলেও বিয়ে করেননি।
একই বছরের সেপ্টেম্বর মাসে লালিতের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সুস্মিতার ছবি ও তাকে নিয়ে করা পোস্ট সরিয়ে ফেলার পর বিচ্ছেদের জল্পনা শুরু হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নতুন সঙ্গী রিমা বৌরির সঙ্গে ছবি ও ভিডিও প্রকাশ করেন লালিত। তাদের ২৫ বছরের বন্ধুত্ব কীভাবে প্রেমে রূপ নিয়েছে, সে কথাও জানিয়েছিলেন তিনি।

সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের কারণ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে লালিত জানিয়েছিলেন, ভৌগোলিক দূরত্ব তাদের সম্পর্কে প্রভাব ফেলেছিল। সুস্মিতার কাজের ক্ষেত্র ভারতকেন্দ্রিক হলেও লালিতের বসবাস লন্ডনে। ফলে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।

তবে বিচ্ছেদের পরও সুস্মিতার প্রতি শ্রদ্ধা ও বন্ধুত্বের কথা বিভিন্ন সময়ে জানিয়েছেন ললিত। অভিনেত্রীর দুই মেয়ে রেনে ও আলিশাকে একা হাতে বড় করে তোলার প্রশংসাও করেছিলেন তিনি। সুস্মিতাকে স্বনির্ভর ও সফল নারী উল্লেখ করে বলেছিলেন, নিজের পরিচয় গড়তে তার কারও ওপর নির্ভর করার প্রয়োজন নেই।

এবার জন্মদিনের শুভেচ্ছাবার্তায় সুস্মিতাকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করে তাদের সম্পর্কের নতুন এক দিক সামনে আনলেন লালিত মোদী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার

বিচ্ছেদের পরও সুস্মিতাকে ‘প্রিয় বন্ধু’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক

আপডেট সময় : ১০:১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬