ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নিম্নমানের পেঁয়াজের বীজ কিনে লোকসানে কৃষক যশোর ঝিকরগাছায় তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে চলছে টহল টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক উদ্ধার ইয়াবার বাজারমূল্য ৬০ লাখ টাকা ধ্বংস, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা টেকনাফে ইজিবাইকের পেছনে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি উদ্ধার জামালপুরে নাশকতা মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে দেশে ফিরলে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ দুর্নীতির মামলায় কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৪ ডিসেম্বর লামায় দুই শিক্ষকের মারামারি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল

বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে চলছে টহল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মনির হোসেন যশোর প্রতিনিধি: বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে দিন-রাত সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবির সদস্যরা।

বিশেষ করে রাতের অন্ধকারে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আধুনিক সার্চলাইট ব্যবহার করে চালানো হচ্ছে বিশেষ নজরদারি। সার্চলাইটের তীব্র আলোয় সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ করছেন দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা।

আসন্ন ডিসেম্বরকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তামূলক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪৯ বিজিবির এ তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে চলছে টহল

আপডেট সময় : ০৬:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬