ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ইনজুরি সত্তেও কানাডার বিশ্বকাপ দলে আলফোনসো ডেভিস বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন! শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি সিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন মৌলভীবাজারে নবজাতককে কৌশলে কেনার চেষ্টা — জন্মের আগেই লেনদেনের অভিযোগ, বিপদে মা ও অবুঝ শিশু পটিয়ায় বাস-লেগুনা সংঘর্ষ নিহতের বেড়ে ৪ আহত ৩০

বন্দর থানা পুলিশের অভিযান: ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চাইনিজ কুড়াল, তিনটি ছোরা, একটি চাপাতি ও একটি লোহার ছেনদা।

‎গত সোমবার (২৫ আগস্ট ২০২৫) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই খাইরুল বাশারের নেতৃত্বে বন্দর থানা পুলিশ মুরাদপুর দেওয়ানবাগ এলাকার বন্দর স্টিল মিল গেইট সংলগ্ন স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ছয়জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন—খায়রুল বাদশা (৩২) ও তার বড়ভাই সোহেল (৩৫), মো. ইমন (২৪), মো. শাহ আলম (৩৫), মো. রবিন (৩২) এবং মেহেদী হাসান (২৮)। তারা সবাই দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

‎অভিযানে অংশ নেন এসআই শহিদুল ইসলাম, এসআই ইদ্রিস আলী, এসআই আব্দুল মোতালেব ভূঁইয়া, এসআই মিজানুর রহমান সজিব, এসআই হানিফ ও এসআই আবু সাইমসহ একাধিক পুলিশ সদস্য। এ ছাড়া স্থানীয় সিএনজি চালক আলাউদ্দিনসহ কয়েকজন এলাকাবাসীও সহযোগিতা করেন।

‎বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ইতোমধ্যে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। জনগণের সহযোগিতা ছাড়া এ ধরনের সফল অভিযান সম্ভব হতো না। অপরাধ দমনে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।”

‎ঘটনার পর বন্দর থানায় ডাকাতি সংঘটনের প্রস্তুতির অভিযোগে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

বন্দর থানা পুলিশের অভিযান: ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫