ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শা ও বেনাপোলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার, পালিয়েছে আরও দুজন সিদ্ধিরগঞ্জে হামলা-ভাঙচুর ও ৩ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি বরুড়ায় বলাকা বাসের ধাক্কায় ৭ বছরের শিশু গুরুতর আহত, পা ভেঙে রেফার কুমেকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির বিজয়া দশমী আজ টেকনাফে ৩২ হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার যশোরের শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, এলাকায় আতঙ্ক থানায় জিডি বরুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদের মৃত্যু

বরুড়ায় বলাকা বাসের ধাক্কায় ৭ বছরের শিশু গুরুতর আহত, পা ভেঙে রেফার কুমেকে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম: কুমিল্লার বরুড়ায় রাস্তা পারাপারের সময় বলাকা বাসের ধাক্কায় জিয়া উদ্দিন (৭) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় তার ডান পায়ের ঊরুর হাড় ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বরুড়া উপজেলার দেওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় শিশুটি বলাকা বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাতের বিষয়টি জানান। তার ডান পায়ের ঊরুর হাড় ভেঙে ভেতরের দিকে ঢুকে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমেক হাসপাতালে রেফার করা হয়।

এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বলাকা বাসটির কয়েকটি গ্লাস ভাঙচুর করে।

এ বিষয়ে শ্রমিক নেতা আবদুল জলিল জানান, বাসটির মালিকের বাড়ি কুমিল্লা সদর এলাকায়। মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে। আহত শিশুটির চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে বলে তিনি জানান।

বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, বলাকা বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। আহত শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এ বিষয়ে আহত শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শার্শা ও বেনাপোলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা

বরুড়ায় বলাকা বাসের ধাক্কায় ৭ বছরের শিশু গুরুতর আহত, পা ভেঙে রেফার কুমেকে

আপডেট সময় : ১০:০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬