ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১১ দিনেই ৭০০ কোটি, তামিল সিনেমায় শীর্ষে ‘জেলার ২’ ইরাকে এশিয়া কাপে দুই ফাইনালে বাংলাদেশ জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন উখিয়ায় ৬৪ বিজিবির দুই অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬ উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে গিয়াস কামাল চৌধুরী ছিলেন সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক: রুহুল কবির রিজভী ট্রাকচালক হোসেন হত্যা মামলা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানবিক কুমিল্লা’র মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা নগরীর স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক কুমিল্লা।

মঙ্গলবার দুপুরে জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে এ মানববন্ধন করে সংগঠনটির সদস্য ও সাধারণ মানুষ। পরে কুমিল্লা জেনারেল হাসপাতালে জরুরি ভিত্তিতে সেবার মানোন্নয়ন এবং ১০০ শয্যা থেকে ২৫০ শয্যা হাসপাতালে উন্নীত করার দাবিতে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার ও সিভিল সার্জন আলী নূর মোঃ বশির আহমেদ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কুমিল্লা অন্যতম সরকারি সেবা প্রতিষ্ঠান কুমিল্লা জেনারেল হাসপাতাল যা কুমিল্লা সদর হাসপাতাল নামে পরিচিত। যেখানে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে রোগীরা সরকারি খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা- নিরীক্ষা, অস্ত্রোপচারসহ হাসপাতালের সেবা নিতে আসে। কিন্তু সময়ের সাথে সাথে হাসপাতালে রোগী ও চিকিৎসক বাড়লেও প্রয়োজন অনুসারে সেখান ভবন স্থাপন হয় নি। যে কারনে রোগীর চাপ সামলাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। বহির্বিভাগ ও আন্তঃ বিভাগে অস্বাস্থ্যকর পরিবেশেই মানুষ সেবা নিতে বাধ্য হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

১১ দিনেই ৭০০ কোটি, তামিল সিনেমায় শীর্ষে ‘জেলার ২’

কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানবিক কুমিল্লা’র মানববন্ধন

আপডেট সময় : ০৯:৩১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫