ঢাকা ১২:১০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে  সাক্ষাৎ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র বার্ষিক সাধারণ সভা, অভিষেক ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত। কলাকান্দা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোসলেহ উদ্দিন মোল্লার বৃক্ষরোপণ ও গণসংযোগ উখিয়ায় ৮ রাউন্ড গুলি ও ৫ কেজি গাঁজাসহ দুই নারী আটক যশোরে হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্য আটক প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসনের সাত ভেন্যু সহ সকল প্রস্তুতি সম্পন্ন : ডিসি জাহিদ এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন উখিয়ায় নদীপথে ৪০ হাজার ইয়াবাসহ আটক ১ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জে গণমিছিল এ যোগদানের আহ্বান মাসুমের

পিএসসির প্রশ্নফাঁস চক্রের অন্যতম হোতা গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:১০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পিএসসি’র থানা সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের অন্যতম হোতাকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।

বুধবার (৩ সেপ্টেম্বর) মালিবাগ সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম। অভিযুক্ত মতিউর রহমান মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজেশনের আদলে প্রশ্ন সরবরাহ করেন বলে জানায় সিআইডি।

সিআইডির অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম জানান, অভিযুক্তরা প্রতারণা করে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ নিয়েছে। এর সব স্টেটমেন্ট এবং তথ্য উপাত্ত সিআইডির সাইবার পুলিশ সেন্টারের হাতে রয়েছে।

এর মাধ্যমে পিএসসির মত স্বনামধন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জাহিদুল ইসলাম আরও জানান, টাকা দেওয়া ব্যক্তিরা ইনবক্সে ও কুরিয়ারের মাধ্যমে প্রশ্ন পেয়েছে। ফেসবুকে দেওয়া বিজ্ঞাপনের সূত্র ধরে উক্ত পেজের অ্যাডমিনকে ধরে তার নাম্বার তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্র্যাক করে জামালপুর জেলা থেকে আমরা অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সব তথ্য-উপাত্ত তদন্তের মাধ্যমে বিশ্লেষণ করে আমরা সুনিশ্চিত হয়েছি যে, এ আসামিই জড়িত। এ সময়, তার বিরুদ্ধে পিএসসির সহকারী পরিচালক সুকর অঞ্জন সমাজদার বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চক্রের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। অচিরেই তাদেরও গ্রেফতার করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে  সাক্ষাৎ

পিএসসির প্রশ্নফাঁস চক্রের অন্যতম হোতা গ্রেফতার

আপডেট সময় : ০৪:১০:১০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫