ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর উখিয়ায় পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক বরুড়ায় বাঁশঝাড়ে গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার বেনাপোল-যশোর মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ ঈদগাঁওয়ে আলোচিত ডাকাতির ঘটনায় আটক ১ লুন্ঠিত নগদ টাকা ও ব্যবহৃত দা উদ্ধার যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক বরুড়ায় চক্ষু চিকিৎসা শিবিরে ৫০০ রোগী, অপারেশনের জন্য নির্বাচিত ৭০ জন দুই বছর পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশী

রূপগঞ্জে ট্রাকচাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় কবির উদ্দিন (৫৫) নামে এক পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকায় রবিন ট্যাক্স গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির উদ্দিন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ফতেপুর গ্রামের মৃত তোয়ার মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রবিন ট্যাক্স গার্মেন্টসে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কর্মস্থলে যাওয়ার সময় মহাসড়ক পার হচ্ছিলেন কবির উদ্দিন। এসময় দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে তিনি ছিটকে পাশের খাদে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ থানায় নিয়ে যায়। পরে স্বজনদের আবেদনের ভিত্তিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে

রূপগঞ্জে ট্রাকচাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫