ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদের সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা ইরান হামলা চালালে ‘সহিংস’ জবাব দেওয়া হবে: ভ্যান্স টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরীফে খতমে মিলাদে অংশগ্রহণ ও মোনাজাতে শরিক হন ডিসি মো. রায়হান কবির কক্সবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মাদক, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে : মফিজুর রহমান সোহেল বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বরুড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ক্যাডেট এএসআই (নি:) পদে পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত :এসপি মো. মিজানুর রহমান মুন্সী

টেকনাফে বিজিবি–র‌্যাবের সাঁড়াশি অভিযান  ইয়াবাসহ দুই পাচারকারী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাবের যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে মোবাইল ফোন – ২টি জব্দ করা হয়েছে। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১ নভেম্বর) গভীর রাতে টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বড় হাবিরপাড়া এলাকায় সাত ঘণ্টার অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও র‌্যাব–১৫ এর সদস্যরা। অভিযানে মাদক পাচারকারী মো. শাকেরের বাড়ির টয়লেটের ভেতর অভিনব কৌশলে লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।

অভিযান চলাকালে মো. শাকের (৪০) ও মো. জাকির (৩৫) নামের দুই পাচারকারীকে আটক করা হয়। তবে তাদের সহযোগী দুই–তিনজন পাচারকারী পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশে পাচার করে আসছিলেন। উদ্ধারকৃত মাদকসহ তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,

“বিজিবি ও র‌্যাবের এই যৌথ অভিযানের সফলতা প্রমাণ করে আমরা মাদকের বিরুদ্ধে আপসহীন। সীমান্ত সুরক্ষায় ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতিতে আমরা অটল।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদের সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত

টেকনাফে বিজিবি–র‌্যাবের সাঁড়াশি অভিযান  ইয়াবাসহ দুই পাচারকারী আটক

আপডেট সময় : ০৫:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫