ঢাকা ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার মালিক হঠাও, বাগান বাঁচাও’ স্লোগানে উত্তাল চার চা বাগান, মজুরির দাবিতে কর্মবিরতি যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১ যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা 

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় পৌর কনফারেন্স রুমে এ বাজেট ঘোষণা করা হয়।

বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

বাজেটে মোট আয় ধরা হয়েছে ২৭ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৩১০ টাকা ৪৯ পয়সা। রাজস্ব খাতে ৫ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা ও উন্নয়ন খাতে ১৭ কোটি ৯৫ লাখ আয় ধরা হয়েছে।

বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৪ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার টাকা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৯৫ লাখ টাকা।

বাজেট অধিবেশনে বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন, পৌর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা ওমর ফারুক, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, পিকেএসএস এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, কসমস এর নির্বাহী পরিচালক মেহেনাজ মালা প্রমুখ।

বাজেটে অবকাঠামো উন্নয়নে রাস্তা নির্মাণ ও সংস্কার, ব্রীজ, কালভার্ট ও ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সড়ক বাতি উন্নয়নে কর্মকাণ্ড সম্পাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা 

আপডেট সময় : ০৭:৩৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬