ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামিসার রক্তে লেখা প্রশ্ন? (১) কুতুপালং ক্যাম্পে র‌্যাবের অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন রূপগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মো. রায়হান কবির টেকনাফে হোয়াইক্যং চেকপোস্টে ১৬ হাজার ইয়াবা জব্দ, আটক ১ আইবিপি মাঠে রাতভর জুয়া-মাদকের আসর, আতঙ্কে স্থানীয়রা অস্ট্রেলিয়ার আদালতে ইলন মাস্কের এক্সকে জরিমানা বহাল গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন হবে না : ড. মঈন খান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ যশোর ঝিকরগাছায় বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

আইবিপি মাঠে রাতভর জুয়া-মাদকের আসর, আতঙ্কে স্থানীয়রা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার আই.বি.পি মাঠ ও আশপাশের এলাকায় প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে জুয়া, মদ ও গাঁজার আসর বসানোর অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে পুরো এলাকা এখন মাদক ও অসামাজিক কার্যকলাপের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর থেকে রাত ১১টা-১২টা পর্যন্ত, কখনো তারও বেশি সময় ধরে দলবল নিয়ে মাঠে অবস্থান নেয় অভিযুক্তরা। সেখানে অনলাইন জুয়ার আসর বসিয়ে জয়ের টাকায় প্রকাশ্যে মদ্যপান ও গাঁজা সেবন করা হয়। অভিযোগ রয়েছে, হরিজন ও জলদাশ পাড়ার কয়েকজন যুবক নিয়মিত এসব কর্মকাণ্ড পরিচালনা করছে।

অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন— রঞ্জিত দাস, ননাই দাশ, সমীরসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। স্থানীয়দের ভাষ্য, মূলত তারাই জুয়ার আয়োজন করে এবং পরে আরও অনেকে সেখানে জড়ো হয়। জুয়ার টাকা ভাগাভাগি নিয়েও প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, আই.বি.পি মাঠসংলগ্ন এলাকায় অন্তত চারটি পরিবারের বসবাস রয়েছে। পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি ভাড়াটিয়া পরিবার। কিন্তু নারীদের চলাচলের সময়ও অভিযুক্তরা অশ্রাব্য ভাষা ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে। এতে পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

একজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, “তাদের এসব কর্মকাণ্ডে বাধা দিতে গেলে উল্টো হুমকি ও গালিগালাজ করা হয়। সাংবাদিক পরিচয় জানার পরও তারা অশালীন আচরণ করেছে। এমনকি পুলিশে দিলেও বের হয়ে দেখে নেওয়ার হুমকিও দিয়েছে।”

স্থানীয়দের দাবি, আই.বি.পি রোড এখন মাদক ব্যবসার অন্যতম স্পটে পরিণত হয়েছে। প্রকাশ্যে গাঁজা বিক্রির অভিযোগও রয়েছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন,“আই.বি.পি মাঠ এলাকায় জুয়া, মাদকসেবন ও অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের শনাক্ত করে খুঁজে বের করার কাজ চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্থানীয়দের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। খুব শিগগিরই সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।”

এদিকে এলাকাবাসী দ্রুত অভিযান চালিয়ে জুয়া ও মাদকের আসর স্থায়ীভাবে বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রামিসার রক্তে লেখা প্রশ্ন? (১)

আইবিপি মাঠে রাতভর জুয়া-মাদকের আসর, আতঙ্কে স্থানীয়রা

আপডেট সময় : ০৬:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬