ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামিসার রক্তে লেখা প্রশ্ন? (১) কুতুপালং ক্যাম্পে র‌্যাবের অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন রূপগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মো. রায়হান কবির টেকনাফে হোয়াইক্যং চেকপোস্টে ১৬ হাজার ইয়াবা জব্দ, আটক ১ আইবিপি মাঠে রাতভর জুয়া-মাদকের আসর, আতঙ্কে স্থানীয়রা অস্ট্রেলিয়ার আদালতে ইলন মাস্কের এক্সকে জরিমানা বহাল গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন হবে না : ড. মঈন খান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ যশোর ঝিকরগাছায় বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : Climate Resilient Campus Initiative প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লজিক অফ বাংলাদেশ’কে অগ্নি-নির্বাপণ সরঞ্জাম প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ২১ মে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন এসব সরঞ্জাম সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মাশরুর পারভেজ রাফির হাতে তুলে দেন।

বিতরণকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে- ২টি ফায়ার স্যুট, ২০টি হেলমেট, ২০ জোড়া গাম বুট, ২০ জোড়া হ্যান্ড গ্লাভস, ২০টি ভেস্ট, ২০টি সেফটি মাস্ক, ১টি ফার্স্ট এইড বক্স, ২০টি বাঁশি ও ২০টি টর্চ লাইট।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল নারায়ণগঞ্জের কয়েমপুর এলাকায় জেলা কারাগারের পার্শ্ববর্তী স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় লজিক অফ বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা জীবনের ঝুঁকি নিয়ে অগ্নি নির্বাপনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের। স্বেচ্ছাসেবীদের এই সাহসী ভূমিকাকে উৎসাহিত করতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।

সরঞ্জাম বিতরণকালে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের এমন ইতিবাচক কাজের অংশ হতে পেরে উপজেলা প্রশাসন আনন্দিত। দুর্যোগ মোকাবিলায় তরুণদের এগিয়ে আসা আমাদের জন্য অনুপ্রেরণার। ভবিষ্যতেও উপজেলা প্রশাসন ভালো কাজের সাথে এবং শিক্ষার্থীদের সাথে থাকতে আগ্রহী।”

তিনি আরও বলেন, “Climate Resilient Campus Initiative-এর মূল লক্ষ্য নিরাপদ, টেকসই ও স্মার্ট শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা। এরই অংশ হিসেবে স্বেচ্ছাসেবীদের সক্ষমতা বাড়াতে এই সরঞ্জাম দেওয়া হলো।”

অনুষ্ঠানে লজিক অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মাশরুর পারভেজ রাফি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই সহযোগিতা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকতে আমরা আরও প্রস্তুত থাকব।”

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রামিসার রক্তে লেখা প্রশ্ন? (১)

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন

আপডেট সময় : ০৬:১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬