ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামিসার রক্তে লেখা প্রশ্ন? (১) কুতুপালং ক্যাম্পে র‌্যাবের অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন রূপগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মো. রায়হান কবির টেকনাফে হোয়াইক্যং চেকপোস্টে ১৬ হাজার ইয়াবা জব্দ, আটক ১ আইবিপি মাঠে রাতভর জুয়া-মাদকের আসর, আতঙ্কে স্থানীয়রা অস্ট্রেলিয়ার আদালতে ইলন মাস্কের এক্সকে জরিমানা বহাল গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন হবে না : ড. মঈন খান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ যশোর ঝিকরগাছায় বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুতুপালং ক্যাম্পে র‌্যাবের অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমানস্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০২ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ নুর কবির (২২)। তিনি কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০২ এর ব্লক-ডি/৪ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ হোসেন।র‌্যাব জানায়, নুর কবির একটি মাদক মামলায় আদালত কর্তৃক তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। একইসঙ্গে তাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।র‌্যাব-১৫ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রামিসার রক্তে লেখা প্রশ্ন? (১)

কুতুপালং ক্যাম্পে র‌্যাবের অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেফতার

আপডেট সময় : ০৮:০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬