ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএনডির জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর উদ্যোগ: খাল খনন ও সিটি করপোরেশনের সাথে চুক্তির প্রস্তাব আমেরিকান প্রবাসী আলাউদ্দিনের সৌজন্য সাক্ষাৎ: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনকে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ বক্তাবলীতে ২ ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের পাশে চাইলেন প্রধানমন্ত্রী সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ডের বহুরূপী সাত্তারের ভূমিদস্যুতার প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে ৫০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর রামগড়ে সিএনজি ভাড়া নৈরাজ্য: অতিরিক্ত ভাড়া আদায় ও অসদাচরণের অভিযোগ বরুড়া প্রেসক্লাব নির্বাচনে জনি সভাপতি ও ইলিয়াছ সাধারণ সম্পাদক নির্বাচিত যশোর বেনাপোল – শার্শা  চাহিদা বাড়ছে তালশাঁসের

ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের তৈরি ৭০ টন ফ্লোটিং ক্রেন নৌবাহিনীর কাছে হস্তান্তর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, নারায়ণগঞ্জ কর্তৃক নির্মিত ৭০ টন ধারণক্ষমতা সম্পন্ন একটি ফ্লোটিং ক্রেন বাংলাদেশ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জের ডকইয়ার্ড প্রাঙ্গণে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। এ সময় ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও জনবলে নির্মিত এই ফ্লোটিং ক্রেনটি নৌবাহিনীর উদ্ধার কার্যক্রম, ভারী মালামাল স্থানান্তর এবং বন্দরের লজিস্টিক সাপোর্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, দেশীয় শিল্পের বিকাশ এবং আত্মনির্ভরশীলতা অর্জনে ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই ক্রেনটি নৌবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি করবে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জের ডকইয়ার্ড দেশের শিল্পখাতে গর্বের নাম। এ ধরনের প্রকল্প জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা নির্মিত ফ্লোটিং ক্রেনটি ঘুরে দেখেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডিএনডির জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর উদ্যোগ: খাল খনন ও সিটি করপোরেশনের সাথে চুক্তির প্রস্তাব

ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের তৈরি ৭০ টন ফ্লোটিং ক্রেন নৌবাহিনীর কাছে হস্তান্তর

আপডেট সময় : ০৬:১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬