ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক আ. লীগ এমপির সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে সভা করার দাবি ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ আন্তর্জাতিক সংবাদে গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিএনপির নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান রাশেদ খানের কপ৩১ সম্মেলনে জামায়াতের প্রতিনিধিত্ব করবেন মাহবুবুল আলম সালেহী যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু

সরকারী কর্মকর্তা-কর্মচারীদের গৃহঋণ প্রদানের জন্য সীমান্ত ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম: সীমান্ত ব্যাংক পিএলসি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মধ্যে সম্প্রতি সচিবালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় সরকারের সকল স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা সীমান্ত ব্যাংক পিএলসি’র মাধ্যমে বিশেষ স্কীমে গৃহঋণ নিতে পারবেন। এক্ষেত্রে ঋণের সুদের একটি অংশ সরকার এবং অবশিষ্ট অংশ ঋণ গ্রহনকারী বহন করবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা, উন্নয়ন ও সংস্কার) জনাব মোহাম্মদ আবুল হাশেম এর সভাপতিত্বে সীমান্ত ব্যাংকের পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নুরুল আজীম এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও পরিকল্পনা) জনাবা ফেরদৌস রওশন আরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব, গৃহ নির্মাণ ঋণ অধিশাখা (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোহাম্মদ গোলাম কবির, উপসচিব, গৃহ নির্মাণ ঋণ শাখা-২ (অতিরিক্ত দায়িত্ব) জনাব তাঃ শাঃ শামীম সিদ্দিকী, সীমান্ত ব্যাংক পিএলসি এর হেড অব বিজনেস জনাব মোঃ শহিদুল ইসলাম, হেড অব রিটেইল অ্যাসেট এন্ড লায়াবিলিটিজ জনাব মোহাম্মদ মাসুদ সাজ্জাদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাবেক আ. লীগ এমপির সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে সভা করার দাবি

সরকারী কর্মকর্তা-কর্মচারীদের গৃহঋণ প্রদানের জন্য সীমান্ত ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন

আপডেট সময় : ১০:৩৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬