নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব মোস্তাকুর রহমান এর সাথে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’ এর নেতৃবৃন্দ আজ ০৮ জুন, ২০২৬ তারিখ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সম্পাদক পরিষদের সভাপতি ও New Age পত্রিকার সম্পাদক জনাব নূরুল কবীর এবং পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তা পত্রিকার সম্পাদক জনাব দেওয়ান হানিফ মাহমুদসহ মোট ০৮ জন সম্পাদক উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরবৃন্দও উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে গভর্নর মহোদয় ব্যাংকিং খাতের চলমান সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ কমানো, দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনা, ব্যাংক খাতের ডিজিটাল রূপান্তর এবং আর্থিক স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
আলোচনায় সম্পাদক পরিষদের সদস্যবৃন্দ বিভিন্ন গঠনমূলক মতামত প্রদান করেন এবং উভয় পক্ষ ব্যাংকিং খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিনিধির নাম 
























