ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১ রামগড়ে ৪৫৬পরিবার পেলো ফ্যামিলি কার্ড তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ টেকনাফে র‌্যাবের অভিযানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার মিয়া আটক ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন: শোকের ছায়া নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে কুমিলার বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী: পেশাদারিত্ব সাংবাদিকতার মূল শক্তি

কুড়িগ্রাম সীমান্তের ৮ পয়েন্টে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

রিয়াজুল হক সাগর, রংপুর: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্তের ৮টি পয়েন্ট দিয়ে শতাধিক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনে (অনুপ্রবেশ) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতা।

মঙ্গলবার (০৯ জুন) জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত ১টার দিকে জামালপুর ব্যাটালিয়নের অধীনস্থ মোট আটটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এলাকায় একযোগে এই পুশইনের চেষ্টা চালানো হয়। প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিএসএফ কৌশলে সীমান্তের লাইট বন্ধ করে দেয় এবং ‘থ্রি-টন’ ট্রাকে করে লোক নিয়ে এসে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। তবে বিজিবি ও স্থানীয় সীমান্তবাসীর কড়া নজরদারি ও প্রতিরোধের মুখে বিএসএফের এই অপচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়।

যে ৮টি পয়েন্টে পুশইনের চেষ্টা চালানো হয়, দাঁতভাঙ্গা বিওপি সীমান্ত পিলার এলাকায় ৮ থেকে ১০ জন, মোল্লারচর বিওপি এলাকায় ১০-১২ জন, ইজলামারী বিওপি এলাকায় ১২-১৩ জন, খেয়ারচর বিওপি এলাকায় ২৫-৩০ জনের একটি দলকে পুশইনের চেষ্টা চালানো হয়। এসময় তাদের এ অপচেষ্টা রুখে দেয় বিজিবি ও এলাকাবাসী।

অপরদিকে পাথরেরচর বিওপি এলাকা দিয়ে ১৮-২০ জন, বাঘারচর ও সাতানীপাড়া বিওপি : এই দুটি সীমান্ত এলাকা দিয়ে পৃথকভাবে ৭-৮ জন এবং ঝাউডাঙ্গা বিওপি এলাকা থেকেও ট্রাকে করে আনা ৮-১০ জনকে পুশইনের চেষ্টা করা হলে তা ভণ্ডুল হয়ে যায়।

জামালপুর ৩৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাসানুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অনুপ্রবেশের এই ঘটনার পর থেকে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অপতৎপরতা ঠেকাতে বিজিবি সদা তৎপর রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা

কুড়িগ্রাম সীমান্তের ৮ পয়েন্টে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

আপডেট সময় : ০১:২০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬