ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুতুবদিয়ায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৬৩৭ জনকে চিকিৎসা ও ওষুধ বিতরণ পটিয়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত : সভাপতি নুর হোসেন,সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, কর্মসূচির স্থান পরিদর্শনে শাহজাহান চৌধুরী রামগড়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনকালে আটক ৯ মতলব উত্তরে মেঘনা নদীতে পাঙ্গাসের পোনা ধরার চাঁই জব্দ মতলব উত্তরে ধর্ষণকারী ও ধর্ষণের সহায়তাকারী বড় বোন গ্রেফতার নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত তাপদাহে হিটস্ট্রোক রোধে রেড ক্রিসেন্টের ৭ দিনব্যাপী কর্মসূচি শুরু কুমিল্লার  বরুড়া বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি, পনের লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি যশোর ঝিকরগাছায় মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশে হেফাজতে

বরুড়া বাজারে অপরিষ্কার পরিবেশ: পৌরসভার গাফিলতিতে বাড়ছে জনদুর্ভোগ

মোঃ আমিনুল ইসলাম: কুমিল্লার বরুড়া পৌর এলাকার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র জিরো পয়েন্ট বাজারে দীর্ঘদিন ধরে অপরিষ্কার পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে মৌসুমি ফল লিচু, আম ও কাঠালের বিক্রির মৌসুমে বাজারজুড়ে ময়লা-আবর্জনার পরিমাণ বেড়ে গেলেও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী বাজারে লিচু, আম ও অন্যান্য মৌসুমি ফল বিক্রি করেন। ব্যবসা শেষে তারা চলে গেলেও ফলের পাতা, ডালপালা ও বিভিন্ন বর্জ্য বাজারের সড়ক ও ফুটপাতে পড়ে থাকে। ফলে বরুড়া জিরো পয়েন্টের গুরুত্বপূর্ণ সড়কগুলো নোংরা ও অপরিষ্কার হয়ে পড়ে। এতে বাজারের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পথচারীদের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, আগে নিয়মিতভাবে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা রাতের মধ্যেই বাজারের ময়লা-আবর্জনা অপসারণ করতেন। কিন্তু ইদানীং সেই কার্যক্রমে শিথিলতা দেখা গেছে। অনেক সময় দিনের পর দিন ময়লা পড়ে থাকায় দুর্গন্ধ ছড়ায় এবং পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে ওঠে।

একাধিক পথচারী ও ব্যবসায়ী জানান, বাজারের এমন নোংরা পরিবেশ বরুড়া পৌরসভার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। দ্রুত ময়লা অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ না করলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বাজারের পরিচ্ছন্নতা রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তারা প্রতিদিন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৬৩৭ জনকে চিকিৎসা ও ওষুধ বিতরণ

বরুড়া বাজারে অপরিষ্কার পরিবেশ: পৌরসভার গাফিলতিতে বাড়ছে জনদুর্ভোগ

আপডেট সময় : ০১:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬