ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুতুবদিয়ায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৬৩৭ জনকে চিকিৎসা ও ওষুধ বিতরণ পটিয়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত : সভাপতি নুর হোসেন,সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, কর্মসূচির স্থান পরিদর্শনে শাহজাহান চৌধুরী রামগড়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনকালে আটক ৯ মতলব উত্তরে মেঘনা নদীতে পাঙ্গাসের পোনা ধরার চাঁই জব্দ মতলব উত্তরে ধর্ষণকারী ও ধর্ষণের সহায়তাকারী বড় বোন গ্রেফতার নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত তাপদাহে হিটস্ট্রোক রোধে রেড ক্রিসেন্টের ৭ দিনব্যাপী কর্মসূচি শুরু কুমিল্লার  বরুড়া বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি, পনের লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি যশোর ঝিকরগাছায় মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশে হেফাজতে

তাপদাহে হিটস্ট্রোক রোধে রেড ক্রিসেন্টের ৭ দিনব্যাপী কর্মসূচি শুরু

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : প্রচণ্ড তাপদাহে হিটস্ট্রোক থেকে জনগণকে রক্ষা ও সচেতন করার লক্ষ্যে ছাতা, হাতপাখা বিতরণ এবং পানিপানের ৭ দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিট।

আজ দুপুরে নগরীর ব্যস্ততম এলাকা চাষাঢ়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার জেলা ইউনিটের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সদস্যরা।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দেশজুড়ে চলমান তীব্র তাপদাহে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও পথচারীরা হিটস্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন। রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন হিসেবে সব সময় দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণকে সচেতন করার পাশাপাশি তাৎক্ষণিক সহায়তা দিতে চাই।

তিনি আরও বলেন, প্রচণ্ড গরমে বাইরে বের হলে ছাতা ব্যবহার, প্রচুর পানি পান এবং প্রয়োজনে ছায়ায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দিচ্ছি। সবার সম্মিলিত সচেতনতাই হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে পারে।

কর্মসূচির অংশ হিসেবে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা চাষাঢ়া, ২ নম্বর রেলগেট, কালিরবাজারসহ নগরীর বিভিন্ন জনবহুল স্থানে পথচারী, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝে ছাতা, হাতপাখা ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন।

আগামী ৭ দিন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৬৩৭ জনকে চিকিৎসা ও ওষুধ বিতরণ

তাপদাহে হিটস্ট্রোক রোধে রেড ক্রিসেন্টের ৭ দিনব্যাপী কর্মসূচি শুরু

আপডেট সময় : ০২:১৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬