ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুতুবদিয়ায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৬৩৭ জনকে চিকিৎসা ও ওষুধ বিতরণ পটিয়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত : সভাপতি নুর হোসেন,সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, কর্মসূচির স্থান পরিদর্শনে শাহজাহান চৌধুরী রামগড়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনকালে আটক ৯ মতলব উত্তরে মেঘনা নদীতে পাঙ্গাসের পোনা ধরার চাঁই জব্দ মতলব উত্তরে ধর্ষণকারী ও ধর্ষণের সহায়তাকারী বড় বোন গ্রেফতার নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত তাপদাহে হিটস্ট্রোক রোধে রেড ক্রিসেন্টের ৭ দিনব্যাপী কর্মসূচি শুরু কুমিল্লার  বরুড়া বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি, পনের লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি যশোর ঝিকরগাছায় মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশে হেফাজতে

নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের অংশগ্রহণে ‘গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি ২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ও স্বল্পব্যয়ের মাধ্যম। ইউআরটি সদস্যরা প্রশিক্ষণ নিয়ে মাঠ পর্যায়ে গ্রাম আদালতকে আরও সক্রিয় ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, নারায়ণগঞ্জের উপ-পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াসমিন।

প্রশিক্ষণে ইউআরটি সদস্যদের গ্রাম আদালত আইন, বিধিমালা, মামলা পরিচালনা পদ্ধতি, রেকর্ড সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে হালনাগাদ ধারণা দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে নিলুফা ইয়াসমিন বলেন, গ্রাম আদালতের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে ইউআরটি সদস্যদের দক্ষতা বৃদ্ধি জরুরি। এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী উপকৃত হবে।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ইউআরটি সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৬৩৭ জনকে চিকিৎসা ও ওষুধ বিতরণ

নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬