ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন কেশবপুরের ইউএনও রেকসোনা খাতুন ,বিদায় বেলায় কাঁদলেন চাইলেন দোয়া প্রাণের মানুষ আছে প্রাণে প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্বকবির ৮৫তম প্রয়াণ দিবস পালন নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিভাগীয় কমিশনারের নির্দেশনায় রূপগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে : জামায়াত আমির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের সীমান্তে কিছু সমস্যা আছে। আমাদের দেশবাসী ঐক্যবদ্ধ, বিজিবির পাশে আমাদের গোটা দেশবাসী আছেন। আমরা সব ধরনের আধিপত্যবাদকে রুখে দিতে পারবো। শুধু প্রয়োজন জাতীয় ঐক্যের। জাতীয় স্বার্থের জায়গায় সরকারি কিংবা বিরোধীদল—সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি ভোট দিলেও একটি ভোটার (গণভোট) মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ তুলেছেন জামায়াত আমির।

তিনি বলেন, ‘অথচ কোনোটিই অগুরুত্বপূর্ণ নয়।’

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারি দল প্রায় ৭০ ভাগ মানুষের রায়কে অগ্রাহ্য করল। ফলে কোনো পরিবর্তন আসল না।

সরকার ইতোমধ্যেই সব মৌলিকবিষয়কে অগ্রাহ্য করেছে বলে দাবি জামায়াত আমিরের।

তিনি বলেন, তারা (সরকার) স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, স্বাধীন গুম কমিশন ও স্বাধীন নির্বাচন কমিশন চাচ্ছেন না। ফলে যে জায়গাগুলোর কারণে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেসব আগের জায়গায় থেকে গেছে।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, কেউ যদি আমাদের ন্যায্য অধিকার না দেয়, আমরা চুপ করে বসে থাকব না। সেই অধিকার আদায়ে আমাদের লড়াই চলবে।

সীমান্ত হত্যা ও পুশইনের ব্যাপারে জামায়াত আমির বলেন, আমাদের সীমান্তে কিছু সমস্যা আছে।

দেশবাসী ঐক্যবদ্ধ, বিজিবির পাশে আমাদের গোটা দেশবাসী আছেন। আমরা সব ধরনের আধিপত্যবাদকে রুখে দিতে পারব। শুধু প্রয়োজন জাতীয় ঐক্যের। জাতীয় স্বার্থের জায়গায় সরকারি দল কিংবা বিরোধীদল ঐক্যবদ্ধ থাকতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে : জামায়াত আমির

আপডেট সময় : ০৯:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬