ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কার্তুজসহ ৩ জন আটক যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত বাংলাদেশ জনতা পার্টির ইন্ডিপেনডেন্ট টিভি ভবন ঘেরাওয়ে পু’লিশি বা’ধা বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান বরুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ডে জড়িতদের বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ মঙ্গলবার নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে চট্টগ্রাম মহানগর বিএনপির র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের রাজনৈতিক শৃঙ্খলা, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্বের শিক্ষা দিয়েছেন। তিনি একই সঙ্গে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির মাধ্যমে সবাইকে নিয়ে দেশ গড়ার পথ দেখিয়েছেন। শহীদ জিয়া যে ভিত্তির ওপর বাংলাদেশকে দাঁড় করিয়েছিলেন, তার ওপরই এখনো দেশ এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া নিজের জীবন দিয়ে আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন, তা আমাদের জন্য অনুকরণীয়। তাঁর সঙ্গে দেশের জন্য হাজারো নেতাকর্মী প্রাণ দিয়েছেন, অনেকে কারাবরণ করেছেন ও পঙ্গুত্ব বরণ করেছেন। এই ত্যাগ থেকে আমাদের দেশ গড়ার শিক্ষা নিতে হবে।

সমাবেশ শেষে পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লালদিঘী মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের এমন সময়ে বড় বাজেট দেওয়ার সাহস কোনো দলের নেই। কিন্তু তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই সাহসী ভূমিকা নিয়েছে। সেই বাজেট আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

মাদক, চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকায় কারা মাদকের ব্যবসা করে, কারা চাঁদাবাজি ও দখলদারিতে জড়িত—তা স্থানীয় মানুষ জানেন। এসব অপরাধের সঙ্গে জড়িতদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। যারা রাজনৈতিক কর্মকাণ্ডের নামে দেশের শৃঙ্খলা ভঙ্গ ও সরকারি কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করবে, তাদের প্রতিও তীক্ষè নজর রাখতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি সঞ্চালনা করেন সদস্য সচিব নাজিমুর রহমান।

সমাবেশে বক্তব্য রাখেন- সংসদ সদস্য সাঈদ আল নোমান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বকর, বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম. এ আজিজ, এড. আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস. এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দীন, সফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর. ইউ চৌধুরী শাহিন, শওকত আলম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দীন মুবিন ও মনজুরুল আলম মঞ্জু প্রমুখ।

র‌্যালিতে মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার-হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে র‌্যালির পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬