ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান বালিয়াকান্দি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আতিক-সাধারণ সম্পাদক লিটন কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন রোমে ইসরাইল-লেবানন বৈঠক অক্টোবর পর্যন্ত স্থগিত আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন মতলব উত্তরে দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা ছবক প্রদান বাবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রবাসী ছেলে আইয়ুব আলী গাজী

ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা ছবক প্রদান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের নাজেরা ও আমপারা ছবক প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো. ফারুক শিকদার।
মাদ্রাসার সভাপতি নুরুল ইসলাম দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং সার্বিক কার্যক্রম পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মো. সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম শিকদার, সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন বাবু খাঁন ও প্রতিষ্ঠাতা মো. আমিনুল হক মাস্টার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাব্বি, ছেংগারচর পৌর মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মো. তাজের আহমেদ টিপু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের নাজেরা ও আমপারা ছবক প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীরা পবিত্র কোরআন মাজীদ শুদ্ধভাবে পাঠ ও হিফজের পথে এগিয়ে যাওয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।
পরে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও এলাকার মুসল্লিদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি, শিক্ষক-শিক্ষার্থীদের সুস্থতা, সফলতা ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান

ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা ছবক প্রদান

আপডেট সময় : ০২:২২:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬