ঢাকা ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর: এরদোয়ানের সঙ্গে বৈঠক ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব কঠিন: জ্বালানিমন্ত্রী শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় অভিযানের তথ্য জানালেন রাশেদ খান শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতারের আলটিমেটাম রাজশাহীর বাঘায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার হাসিব আল ইসলামের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী, নিশ্চিত করেছে ছাত্রশক্তি কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতার তদবিরের অভিযোগ নরসিংদীতে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন, ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান

করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী দিনে বাংলাদেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, চট্টগ্রামে ৮০০ একরের একটি চাইনিজ শিল্প পার্ক স্থাপনের ব্যাপারে কিছুদিন আগেই মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (২৭ জুন) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবং এর আগে সিলেট জেলা আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, চীন ইতোমধ্যে বাংলাদেশের সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। এখন বাংলাদেশের কৌশল হচ্ছে, দেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণ করা। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের ফলে আগামী দিনে বিপুল পরিমাণ চীনা বিনিয়োগ আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, চট্টগ্রামে ৮০০ একর জমির ওপর একটি চাইনিজ শিল্প পার্ক স্থাপনের বিষয়ে সম্প্রতি মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী চীনের শীর্ষ নেতৃত্ব ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছেন, যা ভবিষ্যতে বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সিলেট শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, রাজনৈতিক বিবেচনায় নয়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করা হয়েছে।

আইনজীবী সমিতির অনুষ্ঠানে তিনি বলেন, আইনের শাসন, ন্যায়বিচার এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ আইনজীবী গড়ে তুলতে সিলেট জেলা আইনজীবী সমিতির জন্য নতুন ভবনের পাশাপাশি আধুনিক প্রশিক্ষণব্যবস্থা চালুর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইনবিষয়ক গবেষণা, কেস স্টাডি বিশ্লেষণ এবং আদালতে কার্যকর উপস্থাপনা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আইনজীবীদের দক্ষতা আরও বাড়ানো সম্ভব।

এ সময় অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন সংসদে উত্থাপনের কথাও জানান বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি মাদক-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:২১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬