ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার আমন্ত্রণ শিক্ষার মানোন্নয়নে প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী রপ্তানি ভর্তুকির আবেদন নিরীক্ষায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা এটাকেই শেষ বিশ্বকাপ বললেন রোনালদো তেহরানে খামেনির শেষযাত্রা শুরু, লাখো মানুষের ঢল বরুড়ায় কিশোরকে হত্যাচেষ্টা মামলায় এক আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সোনারগাঁওয়ে’One Student, One Tree’ কর্মসূচির উদ্বোধনে ১৯ হাজার ৩২০ শিক্ষার্থীকে ২৫ হাজার বৃক্ষের চারা বিতরণ প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও পল্লীকেন্দ্রিক: মির্জা ফখরুল

প্রাইভেট কারের গোপন চেম্বারে ৩০ হাজার ইয়াবা, বেনাপোলের আটক ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি:  বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে যশোর  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বেনাপোলের দুই কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন।

শনিবার (৪ জুলাই) রাত প্রায় সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার হামিদপুর ময়লাখানার সামনে যশোর-নড়াইল মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন।

আটক দুজন হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫) এবং বড়আঁচড়া গ্রামের আজগার আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি বিশেষ দল হামিদপুর এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনক একটি টয়োটা এক্স করোলা প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়।সংবাদ আর্কাইভ

তল্লাশির সময় গাড়িটির ড্যাশবোর্ড এবং দুই পাশের রানিং বোর্ডে বিশেষ কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর গাড়িতে থাকা চালক ও অপর এক আরোহীকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি এবং তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রাইভেট কারের গোপন চেম্বারে ৩০ হাজার ইয়াবা, বেনাপোলের আটক ২

আপডেট সময় : ০৯:১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬