ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে শুধু বাজেট বরাদ্দই যথেষ্ট নয় : অর্থমন্ত্রী সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে গোপালগঞ্জে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, মোবাইল কোর্টের সফল অভিযান বেনাপোল ও শার্শা উন্নয়নে মতবিনিময় সভা সাবিরা নাজমুলেরএমপি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও ঘাটলা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনে – ‘তৃণমূলের উন্নয়নই সরকারের অগ্রাধিকার’ :ডিসি মো: রায়হান কবির বরুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে আলোচনা করেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। সোনারগাঁওয়ের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে-দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত ও সহজে সেবা নিশ্চিত করতে হবে’ : মো:রায়হান কবির প্রভাতী ট্রেনের দাবি বৃষ্টি উপেক্ষা করে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন

সোনারগাঁওয়ের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে-দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত ও সহজে সেবা নিশ্চিত করতে হবে’ : মো:রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির সোমবার ৬ জুলাই সোনারগাঁও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, বৈদ্যেরবাজার ইউনিয়ন ভূমি অফিস, পৌর ভূমি অফিস আমিনপুর এবং বৈদ্যেরবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ সফরসূচিতে অন্তর্ভুক্ত অন্যান্য সরকারি দপ্তর ঘুরে দেখেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিটি দপ্তরের সেবাদান পদ্ধতি, ফাইল নিষ্পত্তি, সেবাপ্রার্থীদের উপস্থিতি ও কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের জনগণকে দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত ও সহজে সেবা প্রদানের লক্ষ্যে সার্বিক দিকনির্দেশনা দেন। তিনি বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। কোনোভাবেই সেবাপ্রার্থীরা যাতে ভোগান্তির শিকার না হন, সেদিকে কঠোর নজর রাখতে হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার [ভূমি]গণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ।

জেলা প্রশাসক সেবাপ্রার্থীদের সাথেও কথা বলেন এবং তাদের কাছ থেকে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। তিনি দপ্তরগুলোকে ডিজিটাল সেবা আরও গতিশীল করতে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

সোনারগাঁওয়ের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে-দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত ও সহজে সেবা নিশ্চিত করতে হবে’ : মো:রায়হান কবির

আপডেট সময় : ০৯:০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬