মোঃ আমিনুল ইসলামঃ কুমিল্লা বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ ও গাছের চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার জুলাই সকাল ১১ টায় বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, স্যার ও গাছের চারা বিতরণ করা হয়। বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সরকারি কমিশনার ভূমি আহসান হাফিজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া, বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল হক, বরুড়া পৌরসভা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সহ দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলী নেওয়াজ, উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ আলী, জহিরুল ইসলাম, প্রদীপ দাস, গোলাম সারোয়ার ভূঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বরুড়া উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান ২০২৫-২৬ অর্থবছরে বরুড়া উপজেলার ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে জনপ্রতি পাঁচ কেজি উফশী রোপা আমন বীজ, ডিএপি সাড়ে ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ৮০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ জনপ্রতি ১ কেজি পেঁয়াজ বীজ, ডিএপি সাড়ে দশ কেজি, এমওপি সাড়ে দশ কেজি, এক প্যাকেট বালাইনাশক, ৪০ জন কৃষকের মাঝে লেবুর ছাড়া প্রনোদনা, জনপ্রতি পাঁচটি করে লেবুর চারা, ৪০ কেজি জৈব সার, ৯০০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন বিভিন্ন শাক সবজির বীজ, সাথে ডিএপি সার ১৫ কেজি, এমওপি সার ১৫ কেজি, ১ হাজার ৪ শত ৫০ জন কৃষকের মাঝে একটি করে গাছের চারা, পাঁচটি করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, দুইজন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিনিধির নাম 

















