ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শায় ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান মিয়ানমার থেকে ফেরার পথে ১২.৪৮ লাখ টাকাসহ দুই চোরাকারবারি আটক বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির বেনাপোল সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার ৭ শতাধিক পরিবারের মাঝে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান” কবিতার শতবর্ষ ও ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা

সত্যপীরে সড়ক তলিয়ে চট্টগ্রাম-বান্দরবান যোগাযোগ বিপর্যস্ত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

প্রতিনিধি মুহাম্মদ আকতার উদ্দিন:- টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। সাঙ্গু নদীর বিভিন্ন স্থানে তীর রক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। হাজারো পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।বাজালিয়া বোমাংহাটের জনসাধারণের অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুম এলেই নদীর পাড় রক্ষা বাঁধ নির্মাণ বা সংস্কারের উদ্যোগের কথা বলা হয়। কিন্তু বর্ষা শেষ হয়ে গেলে সেই উদ্যোগও থেমে যায়। ফলে বছরের পর বছর একই দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার বাসিন্দারা।সত্যপীর এলাকায় চট্টগ্রাম-বান্দরবান মহাসড়কের ওপর পানি উঠে যাওয়ায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। এতে বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং বিভিন্ন স্থানে যানবাহন আটকা পড়েছে।বন্যার পানিতে বাজালিয়া, মাহালিয়া, কেঁওচিয়া, ছদাহা, চরতি, এওচিয়াসহ সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়ন প্লাবিত হয়েছে। অনেক ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, ব্যাহত হয়েছে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জনজীবন।এদিকে, বাজালিয়া কলেজ ও নাজমুল উলুম মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।বন্যায় মানুষ ছাড়াও গরু, ছাগল, হাঁস-মুরগিসহ গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা। অনেক কৃষিজমি, সবজিক্ষেত ও মাছের ঘের পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। নিরাপদ আশ্রয় ও পশুখাদ্যের সংকটও দেখা দিয়েছে।দুর্গত এলাকার বাসিন্দারা দ্রুত ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম জোরদার এবং সাঙ্গু নদীর স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রশাসনকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে প্রতি বছরের পুনরাবৃত্ত বন্যা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি

সত্যপীরে সড়ক তলিয়ে চট্টগ্রাম-বান্দরবান যোগাযোগ বিপর্যস্ত

আপডেট সময় : ০১:৫৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬