ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেকুয়া-চকরিয়ায় জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ নাসিক ৪নং ওয়ার্ডের কোনাপাড়া জামে মসজিদে নতুন এসি স্থাপন করে শীতাতপ নিয়ন্ত্রিত করে দিলেন মুসল্লিদের উক্ত মসজিদ,মাদ্রাসা ও এতিমখানার সভাপতি টি এইচ তোফা নাসিক ১ নং ওয়ার্ডে জনসেবায় অনন্য নজিরে সবার মুখে মুখে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শহিদুল ইসলামের মানবিক কর্মকাণ্ডে এলাকাবাসীর সাধুবাদ টেকনাফে মাটির নিচ থেকে ৩০ হাজার ইয়াবা জব্দ, পাচারকারীরা পালিয়েছে কক্সবাজারে স্লিপার কোচে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, হেল্পার আটক পটিয়ায় পানিবন্দী মানুষের পাশে দাড়ালোন যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু। পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে ডিসি জাহিদ টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পানিবন্দিদের মাঝে ত্রাণ বিতরণ যশোরে পানিবন্দী মানুষের পাশে বিএনপি নেতাকর্মীরা, ঘরে ঘরে খাবার বিতরণ

রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ;

আসন্ন রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১১-৭-২৬ ইং জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

সভায় রথযাত্রা উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং আয়োজক ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের অন্যতম ঐতিহ্য। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।তিনি আরও বলেন, উৎসব নির্বিঘ্ন করতে পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন। কোনো গুজবে কান না দিয়ে সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করুন। আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করব।
আলোচনা সভায় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ ও আয়োজক কমিটির প্রতিনিধিরা রথযাত্রার বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরেন। তারা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের গৃহীত উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণু পদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস ও তিলোত্তমা দাস, গোপাল জিউর মন্দিরের সভাপতি পরিতোষ কান্তি সাহা, বলদেব জিউর মন্দিরের সভাপতি জয় কে চৌধুরী বাপ্পিসহ হিন্দু ধর্মীয় সংগঠন ও ইসকনের প্রতিনিধিবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পেকুয়া-চকরিয়ায় জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান

আপডেট সময় : ১০:৪৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬