মনির হোসেন, যশোর প্রতিনিধি:- ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ ।আটককৃতরা হলো, যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মৃত শাহিনুর রহমানের ছেলে শফিকুল ইসলাম শফি এবং একই উপজেলার সালতা গ্রামের আকবর আলীর ছেলে জুয়েল হোসেন।ডিবি সূত্রে জানা যায়, গত রোববার (১২ জুলাই) বিকালে সাড়ে ৩টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই সামিউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শার্শা উপজেলার সাড়াতলা বাজার থেকে ফুলসরগামী সড়কের একটি সেতুর ওপর খেকে শফিকুল ইসলাম শফি এবং জুয়েল হোসেনকে সন্দেহজনক ভাবে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটক দুইজনের বিরুদ্ধে শার্শা থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।#
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শায় ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৮:৫১:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















