ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শায় ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান মিয়ানমার থেকে ফেরার পথে ১২.৪৮ লাখ টাকাসহ দুই চোরাকারবারি আটক বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির বেনাপোল সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার ৭ শতাধিক পরিবারের মাঝে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান” কবিতার শতবর্ষ ও ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা

সিদ্ধিরগঞ্জে রিভলবার, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১, জব্দ মাইক্রোবাস

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি রিভলবার, ৬ রাউন্ড গুলি, তিনটি রামদা ও একটি মাইক্রোবাসসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকার ২ নম্বর ওয়ার্ডের চিশতিয়া বেকারির সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. সজিব আহমেদ (২৫)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাইজপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তারকৃতের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড গুলি, তিনটি ধারালো রামদা এবং ঢাকা মেট্রো-চ-২০-৫২৫৭ নম্বরের একটি মাইক্রোবাস জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। ওসি এমদাদুল হক আরো জানায়, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও সিদ্ধিরগঞ্জ থানায় একটি বৈষম্যবিরোধী মামলা রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি

সিদ্ধিরগঞ্জে রিভলবার, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১, জব্দ মাইক্রোবাস

আপডেট সময় : ০৮:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬