ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শায় ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান মিয়ানমার থেকে ফেরার পথে ১২.৪৮ লাখ টাকাসহ দুই চোরাকারবারি আটক বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির বেনাপোল সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার ৭ শতাধিক পরিবারের মাঝে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান” কবিতার শতবর্ষ ও ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা

মিয়ানমার থেকে ফেরার পথে ১২.৪৮ লাখ টাকাসহ দুই চোরাকারবারি আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: মিয়ানমারে বাংলাদেশি পণ্য পাচার করে ফেরার পথে ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা ও একটি মোবাইল ফোনসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।আটকরা হলেন উখিয়া উপজেলার পূর্ব ফারির বিল গ্রামের আজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আফসার উদ্দিন (২৮) এবং আমির হোসেনের ছেলে লোকমান হাকিম (২৯)।বিজিবি জানায়, দুপুর ১২টার দিকে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পূর্ব ফারির বিলের গুইল্লাখালী এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির টহল দল দুইজনকে চ্যালেঞ্জ করে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেন, তারা বাংলাদেশ থেকে সার ও ভোজ্যতেল মিয়ানমারে পাচার করে ওই অর্থ নিয়ে দেশে ফিরছিলেন। তবে বিস্তারিত তল্লাশিতে তাদের কাছ থেকে অন্য কোনো অবৈধ পণ্য উদ্ধার হয়নি।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। চোরাকারবার ও মাদক সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি

মিয়ানমার থেকে ফেরার পথে ১২.৪৮ লাখ টাকাসহ দুই চোরাকারবারি আটক

আপডেট সময় : ০৮:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬